,

ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে

news-image

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সম্প্রতি ওপেন হার্ট সার্জারি করা হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং হাসপাতালের কেবিনে অবস্থান করছেন। দলের ঢাকা মহানগর দক্ষিণের সহকারি প্রচার ও মিডিয়া সেক্রেটারি আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামায়াত আমিরের স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে। তিনি নিজ হাতেই খাওয়া-দাওয়া করছেন। আগামী সপ্তাহে হয়তো হাসপাতাল থেকে রিলিজ পেতে পারেন। তবে সেটি ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানাবেন।
এদিকে, বুধবার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যান বলে জানিয়েছে জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ। তিনি হাসপাতালে গিয়ে জামায়াতের আমিরের সঙ্গে দেখা করে তার পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ডা. শফিকুর রহমান ভালো আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গত ২ আগস্ট সকাল ৭টায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একদল চিকিৎসক এই অস্ত্রোপচারে অংশ নেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে