সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান; ঢাকা মেডিকেলে থাকা ৬ লাশ এক বছর পর দাফন

news-image

স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো যে ছয়জনকে এক বছরেও শনাক্ত করা যায়নি, তাদের লাশ দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর তাদের লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। এর আগে, এদিন সকালে সংস্থাটি ঢাকা মেডিকেল থেকে লাশগুলো বুঝে নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, আদালতের নির্দেশের পর তারা মরদেহগুলো আঞজুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছেন।

দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে এই মরদেহগুলো মর্গে ছিল। এ সময় অনেকেই শনাক্ত করতে এসেছেন। কয়েকজনের ডিএনএ নমুনা নিয়েও পরীক্ষা করা হয়েছে, তবে শনাক্ত করা যায়নি। লাশগুলোর ডিএনএ টেস্ট আগেই করে রাখা হয়েছিল। দাবিদার যারা এসেছিলেন তাদের সঙ্গে কারও ম্যাচ করেনি। এদিকে আঞ্জুমান মফিদুল ইসলামের দাফন সেবা কর্মকর্তা কামরুল আহমেদ বলেন, ওই ছয়টি মরদেহ আমরা পেয়েছি। দুপুর ২টার দিকে তাদের জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে গত বুধবার ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক কাজী গোলাম মোখলেছুর রহমান বলেছিলেন, ওই ছয়টি মরদেহের ফরেনসিক প্রতিবেদন তৈরি করে তারা পুলিশের কাছে দিয়ে দিয়েছেন। তবে শনাক্ত না হওয়ায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা যাচ্ছে না। এ কারণে এখনও এগুলো মর্গে রাখা হয়েছে। তারা পুলিশকে অনুরোধ করেছেন মরদেহগুলোর কোনো একটা ব্যবস্থা করতে। সম্প্রতি একটা বৈঠক হয়েছে, সেখানে আমরা মরদেহগুলো নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলাম। তারা জানিয়েছেন লাশগুলো আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের চেষ্টা করছেন তারা। শুনেছি দাবিদার হয়ে অনেকেই এসেছে, কিন্তু শনাক্ত করা যায়নি। তাই তারা মরদেহ বুঝে নিতে পারেননি।

শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, গেল বছরের ৫ অগাস্টের আগে ঢাকার যাত্রাবাড়ীসহ কয়েকটি এলাকা থেকে এসব লাশ আসে। ময়নাতদন্ত অনুযায়ী, তাদের বেশির ভাগের মৃত্যু হয়েছে আঘাতজনিত কারণে। গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে সারাদেশে ৮৩৪ জন নিহত হয় হয়েছেন বলে দাবি করে বিভিন্ন সংস্থা।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার