,

মোহাম্মদপুরে ককটেল-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

news-image

স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ককটেল ও দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় এই অভিযান চালনো হয়। অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা হলো- মো. হৃদয় (২৬), মুলহোতা সন্ত্রাসী মো. নয়ন (২০), মো. মেহেদী হোসেন (২১) ও মো. আল-আমিন (২১)।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর সেনাবাহিনী ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, কিছুদিন আগে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় কয়েকজন সন্ত্রাসীকে দেশীয় অস্ত্র হাতে শোডাউন করতে দেখা যায় এবং চাদা না দেওয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে আহত করতে দেখা যায়। সেই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। ওই ঘটনার মূল হোতা ছিল নয়ন এবং তার কিশোর গ্যাং দল। তিনি আরও বলেন, আমরা বেশ কিছুদিন ধরে তথ্যপ্রযুক্তি সহায়তায় উক্ত সন্ত্রাসী নয়নের গতিবিধি লক্ষ্য করার চেষ্টা করছিলাম। বৃহস্পতিবার আমরা তার সুনির্দিষ্ট অবস্থান নির্ণয় করতে সক্ষম হই। এরপর ভোররাত চারটায় একটি অভিযান চালিয়ে প্রথমে নয়নকে গ্রেপ্তার করি। নয়নের দেয়া তথ্যের ভিত্তিতে তার আরও তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের বিভিন্ন আস্তানা তল্লাশি করে দুটি ককটেল বোমা, বেশ কিছু সামুরাই, চাপাতি ও বিভিন্ন প্রকার ছুরি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এলাকায় প্রভাব বিস্তার করার জন্য, লোকজনকে আহত করে, ভয় দেখিয়ে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম করে থাকে বলে স্বীকার করে। আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থার জন্য বৃহস্পতিবার সকালে সবাইকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের