,

সাতকানিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

news-image

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের সাতকানিয়ায় এক যৌথ অভিযানে পুরোনো বিদেশি রিভলবার, কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. জানে আলম (৪০) নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১১টা ৩০ মিনিটে সাতকানিয়া উপজেলার করাইয়া নগরের লায়লার বর বাড়ির একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় এবং সেনাবাহিনীর টহল দলের সহায়তায় এই গোপন অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. বেলাল হোসেন। করাইয়া নগরের একটি দ্বিতল ভবনের নিচতলার একটি কক্ষে ঝটিকা অভিযান চালিয়ে জানে আলমকে আটক করা হয়।

অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয়: একটি পুরাতন বিদেশি রিভলবার (কাঠের বাটযুক্ত) একটি পুরাতন কার্তুজ একটি খালি কার্তুজের খোসা ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার জানে আলম করাইয়া নগর চাটগা পাড়ার বাসিন্দা ছালেহ আহমদের ছেলে।এই ঘটনায় সাতকানিয়া থানায় জানে আলমের বিরুদ্ধে অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, গত মঙ্গলবার রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পুরোনো রিভলবার, কার্তুজ ও ২শ ৩০পিস ইয়াবাসহ জানে আলমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে সাতকানিয়া থানায় মামলা হয়েছে। তাকে আজ বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, মাদক ও অস্ত্র-সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। জানে আলমের মতো অপরাধীরা যত শক্তিশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে