সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে বিদ্রোহীদের হামলায় মেজরসহ ৩ সেনা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ‘ভারত সমর্থিত’ বিদ্রোহীদের হামলায় এক মেজরসহ তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ আগস্ট) রাত ও বুধবার (৬ আগস্ট) ভোরের মাঝামাঝি সময়ে এই ঘটনা ঘটে। খবর জিও নিউজের।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, বালুচিস্তানের মাস্তুং এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে ভয়াবহ বিস্ফোরণ ঘটায় ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী সংগঠন ‘ফিতনা আল-হিন্দুস্তান’। সন্ত্রাসীরা গাড়িটিতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) স্থাপন করে হামলা চালায়। ঘটনাস্থলেই পাকিস্তান সেনাবাহিনীর তিন সদস্য নিহত হন।

হামলায় নিহতরা হলেন মেজর মোহাম্মদ রিজওয়ান তাহির (৩১), যিনি পাঞ্জাবের নারোয়াল জেলার বাসিন্দা। এছাড়া সোয়াবি জেলার বাসিন্দা নায়েক ইবনি আমিন (৩৭) এবং কারাক জেলার বাসিন্দা ল্যান্স নায়েক মোহাম্মদ ইউনুস (৩৩)।

এই ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী মাস্তুং এলাকায় অপারেশন চালায়। এতে চারজন ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত হয়। পুরো এলাকা সন্ত্রাসমুক্ত হওয়ার আগ পর্যন্ত এই অপারেশন চলমান থাকবে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, তাদের শোক কেবল পরিবারগুলোর নয়, পুরো জাতি আজ শোকাহত। পাকিস্তানের সেনাবাহিনী এমন এক প্রাচীর, যাকে নাড়িয়ে দেওয়া সম্ভব নয়। সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানি সেনাদের আত্মত্যাগ অতুলনীয়, এবং রাষ্ট্র দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ যে সন্ত্রাসকে সম্পূর্ণরূপে নির্মূল করা হবে।

পাকিস্তানের সেনাবাহিনী এসব হামলার জন্য সরাসরি ভারতকে দায়ী করে বলছে, ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের এই সন্ত্রাসী গোষ্ঠী ভারতের গোয়েন্দা সংস্থা র-এর নির্দেশে কার্যক্রম পরিচালনা করে। এমন অভিযোগ নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে এই ধরণের বক্তব্য আরও জোরালো হচ্ছে।

পাকিস্তান মনে করছে, ভারতের পক্ষ থেকে প্রক্সি যুদ্ধে মদদ দিয়ে দেশটির ভেতরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা