,

৬ মাসে দেশ ছেড়েছেন প্রায় সাড়ে ৩ লাখ পাকিস্তানি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের প্রথম ছয় মাসে দেশ ছেড়েছেন প্রায় ৩ লাখ ২৫ হাজার পাকিস্তানি। ক্রমবর্ধমান বেকারত্ব, অর্থনৈতিক অস্থিরতা ও স্বল্প বেতনের কারণে দেশত্যাগের এ প্রবণতা দিন দিন বাড়ছে।

জিয়ো নিউজের প্রতিবেদনে বলা হয়, দেশ ছাড়ার এ তালিকায় উচ্চ শিক্ষিতদের পাশাপাশি তথ্য-প্রযুক্তি খাতের লোকজন বেশি রয়েছে।

এছাড়া ব্যাপকহারে ডাক্তার ও নার্সরাও পাকিস্তান ছাড়ছেন, যা দেশটির খাতে ব্যাপক প্রভাব ফেলতে পারে।

আরব সংবাদমাধ্যম গালফ নিউজের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান থেকে নার্সরা ব্যাপক সংখ্যায় কাজের সন্ধানে বিদেশে চলে যাচ্ছেন।

উন্নত বেতন, নিরাপদ কর্মস্থল এবং পেশাগত উন্নতির সুযোগের জন্য দেশ ছেড়ে যাচ্ছেন তারা। ফলে আগে থেকেই ভঙ্গুর পাকিস্তানের স্বাস্থ্য ব্যবস্থা আরও ভেঙে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডাক্তার এবং প্রযুক্তি খাতের লোকজনের মতো নার্সরাও উপসাগরীয় দেশ, ব্রিটেন এবং কানাডার মতো দেশে আকর্ষণীয় বেতন এবং উন্নত কর্ম পরিবেশের কারণে আকৃষ্ট হচ্ছে। ফলে পাকিস্তানি নার্সেরা এসব দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে