রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি রেখেছেন,জাতি আশান্বিত: মোস্তফা জামাল হায়দার 

news-image
নিজস্ব প্রতিবেদক :  ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচনের ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার। তিনি বলেছেন,ড. ইউনূস নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই। কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। আশা করি দেশের গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান হবে। তিনি বলেন, কিছুদিন আগে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আমি সাংবাদিকদের বলেছিলাম যে, ৪/৫ দিনের মধ্যে সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন। প্রধান উপদেষ্টা সেদিন রাজনৈতিক দলগুলোর উদ্দ্যেশে তার মনোভাব ব্যক্ত করেছিলেন। তবে আমার সে বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে। অনেকেই কটাক্ষ করেছেন যে, প্রধান উপদেষ্টা কতকিছুই তো বলেন.. ইত্যাদি। আল্লাহর অশেষ রহমতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ড. ইউনূস সে কথারই বাস্তবায়ন করেছেন। সেজন্য তাকে আবারও ধন্যবাদ।
বুধবার (৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনাইটেড লিবারেল পার্টির (ইউএলপি) আত্মপ্রকাশ উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএলপির চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. হুমায়ূন কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার এমএ মান্নান, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুফতি শওকত আমিন, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মাহমুদ লিটন, ইউএলপির ভারপ্রাপ্ত মহাসচিব কামরুজ্জামান খান, নয়া গণতান্ত্রিক পার্টির মহাসচিব কাজী ইমরুল কায়েস প্রমুখ। অনুষ্ঠানে ইউএলপির কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে চেয়ারম্যান ও মহাসচিবের নাম ঘোষণা করেন প্রধান অতিথি। এসময় মোনাজাত পরিচালনা করেন ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।
মোস্তফা জামাল হায়দার বলেন, দেশের রাজনৈতিক কালচারে ঐক্যবদ্ধ থাকা বিভিন্ন কারণে হয়ে উঠেনা। অনেকগুলো দল বহুধাবিভক্ত। এটি ভালো কথা নয়। ঐক্যের বিপরীতে বিভাজনের রাজনীতি বাংলাদেশকে গ্রাস করেছে।তবে আমরা সবাই মিলে একসঙ্গে পথ চলতে চাই। ইউএলপি নামে নতুন দল খুবই উদ্যোগ। ৫ আগস্টের চেতনার মধ্য দিয়েই যাত্রা শুরু হলো। আরও ভালোভাবে এগিয়ে যাল এই প্রত্যাশা।
নির্বাচনের সময়সীমা ঘোষণা নিয়ে তিনি আরো বলেন, আমাদের আত্মতুষ্টির কিছু নেই। ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি জানান, আগামী শুক্রবার বিকেল তিনটায় বিএনপির সঙ্গে ১২ দলীয় জোটের মিটিং হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছেন। যেকোনো মূল্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানান মোস্তফা জামাল হায়দার।
১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, অনেক ত্যাগের বিনিময়ে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের পথে রয়েছি। আজকে শেখ হাসিনা বিরোধী যে ঐক্য ছিলো তাতে ফাটল ধরানোর চক্রান্ত চলছে। আমরা বিভক্ত হলে ফ্যাসিবাদ আবারও ফিরে আসবে। ফলে আমাদের ঐক্য ধরে রাখতে হবে। যেকোনো মূল্যে আওয়ামী লীগকে রুখে দিতে হবে। আমরা ফ্যাসিবাদ ও দখলদার মুক্ত সুশাসনের বাংলাদেশ চাই। দেশের মানুষ কিন্তু একটি ভোট দেওয়ার জন্য উম্মুখ হয়ে আছে।
জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে হুদা বলেন, অনুষ্ঠানে এমন লোক ছিলেন যাদের বেশিরভাগই ছিলো শেখ হাসিনার আশ্রয়ে। অথচ সেখানে ৬৯‘র গণআন্দোলনের নায়ক সেই মোস্তফা জামাল হায়দারকে জায়গা দেওয়া হয় নাই। আমি ধিক্কার জানাই। আমাদের সকলের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে আমরা গণতন্ত্রে উত্তরণের পথ পেয়েছি। নির্বাচনের ট্রেন লাইনে উঠে গেছে। তবে যারা সুযোগ পেলে দেশের ৫৪ বছরের ইতিহাস পাল্টে দিবেন। এখন প্রশ্ন- আপনারা কী দেশের ইতিহাসও পাল্টে দেবেন?
সভাপতির বক্তব্যে ইউএলপির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, শেখ স্বৈরশাসনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি কিন্তু রাজপথ ছেড়ে যাইনি। হামলার শিকার হয়েছি, জেল খেটেছি তবুও বিএনপি ও ১২ দলীয় জোটের আন্দোলনে সক্রিয় ছিলাম এবং আছি আগামীতেও থাকবো ইনশাআল্লাহ্।
তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম তবে ফ্যাসিবাদ পুরোপুরি দূর হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে। আমরা ইউএলপি ১২ দলীয় জোটের সঙ্গে থেকে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবো।
অন্য বক্তারা বলেন, দেশ বিরোধী যারাই ষড়যন্ত্র করবে তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতো। অতএব সবাই সাবধান। আগে আওয়ামী লীগ লুটপাট করতো এখন অন্যরা লুট করছে। এটা চলতে দেওয়া যায় না। যারা একাত্তর সালে লড়াই করেছে, চব্বিশের গণঅভ্যুত্থানে লড়াই করে শহীদ হয়েছেন তাদের প্রত্যাশা পূরণে দেশে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। না হলে শহীদের রক্তের  সঙ্গে প্রতারণা করা হবে।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের