,

এবার বিগত তিন নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য চাইল ইসি

news-image

স্টাফ রিপোর্টার : এবার সকল বিভাগীয় কমিশনার এবং সকল জেলা প্রশাসকদের কাছে বিগত ৩ নির্বাচনে দায়িত্বপালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে পিবিআইয়ের চাওয়ার প্রেক্ষিতে ওই তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য চেয়ে জেলা প্রশাসকদের চিঠি পাঠায় ইসি।

গত সোমবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়।

চিঠিতে ইসি জানায়, ডিএমপির শেরেবাংলা নগর থানার মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পক্ষ থেকে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সকল জেলা/মেট্রোর নির্বাচনী এলাকার নির্বাচনকালীন দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের নাম, পিতা-মাতার নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও মোবাইল নম্বরের তথ্য সরবরাহের জন্য অনুরোধ করা হয়। তাই এসব কর্মকর্তার তথ্য পাঠানোর জন্য বলা হলো।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে