,

বাংলাদেশের গণতন্ত্রপন্থী আন্দোলনের সাহসিকতার প্রতি সম্মান জানালো ইইউ

news-image

অনলাইন ডেস্ক : ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাংলাদেশিদের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথে তাদের সংগ্রামের প্রশংসা করেছে ইইউ।

মঙ্গলবার ইইউ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে বলেছে, এক বছর আগে, সমাজের সকল স্তরের বাংলাদেশিরা তাদের অধিকার আদায়ের জন্য এবং অধিকতর ন্যায্য ও গণতান্ত্রিক ভবিষ্যতের দাবিতে রাস্তায় নেমেছিল।

বিবৃতিতে আরও বলা হয়, আজ আমরা তাদের সাহস ও সহনশীলতাকে সম্মান জানাচ্ছি, যারা প্রাণ হারিয়েছেন তাঁদের স্মরণ করছি ও আহতদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

বিবৃতিতে আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে ইইউ সমন্বিত ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংলাপের আহ্বান জানিয়ে বলেছে, গুরুত্বপূর্ণ শাসন ও মানবাধিকার সংস্কার বাস্তবায়নে সকল পক্ষকে গঠনমূলক সংলাপে অংশ নিতে হবে।

বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বিবৃতির শেষে বলা হয়, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রসর হওয়ার পথে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের ওপর নির্ভর করতে পারে।’

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে