,

এশিয়া কাপে ফিরছেন বাবর আজম

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সবচেয়ে বড় আসর এশিয়া কাপ। টুর্নামেন্টকে সামনে রেখে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো তারকাকে দলে ফেরানোর চিন্তা ভাবনা করছে পাকস্তিান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশ সাবেক ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষকসহ দেশটির ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরাও। যে কারণে আসন্ন এশিয়া কাপে দলটির দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে দলে ফেরানোর চিন্তা ভাবনা করছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানরে সঙ্গে পিসিবি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাতের একটি ছবি ভাইরাল হয়। তারপর থেকেই গুঞ্জন শুরু হয়। বাবর-রিজওয়ানের দলে ফেরা নিয়ে।

সেই গুঞ্জন আরও জোড়ালো হয়েছে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের তারকা ওপেনার ফখর জামানের ইনজুরির পর। ইনজুরির কারণে ইতোমধ্যেই ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ফখর।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যেই ফখরকে লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিপোর্ট করতে বলেছে, যেখানে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। এ কারনে এশিয়া কাপে ফখরের খেলা প্রায় অনিশ্চিত বলা যায়।

ফখর জামান যদি সময়মত ফিট হয়ে উঠতে না পারেন তবে স্কোয়াডে ফিরতে এই মুহূর্তে বাবর আজমই শক্তিশালী প্রার্থী। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবরের পারফরমেন্সও এশিয়া কাপের দলে ফেরার জন্য বিবেচ্য হবে। বাবর যদি নির্বাচকদের আশ্বস্ত করতে পারেন তবে টি-টোয়েন্টি দলে তার ফেরার পথ সুগম হবে।

তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দল থেকে বাদ পড়ার পর বাবর আজম; মোহাম্মদ রিজওয়ান ও নাসিম শাহকে নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সাথে দেখা করেছেন।

এ মাসের দ্বিতীয় সপ্তাহে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে পাকিস্তান। ধারণা করা হচ্ছে ঘোষিত দলে দেখা যাবে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো তারকাদের।

৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টে সর্বমোট আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে। গ্রুপ-এ’তে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। তাদের সাথে এই গ্রুপে রয়েছে ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ-বি’র দলগুলো হলো বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলংকা ও হংকং।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে