রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান : প্রতিবাদের দাবানল ছড়িয়ে যায় সবখানে

news-image

আবদুর রহমান মল্লিক : ‘গুলি করি, মরে একটা, আহত হয় একটা…বাকিডি যায় না স্যার’। পুলিশের গুলির বিষয়টি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সদস্য ইকবাল। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও উপস্থিত ছিলেন সেখানে। পুলিশ সদস্যের এই উক্তি সেদিন বুঝিয়ে দিয়েছিল শিক্ষার্থীদের ইস্পাতকঠিন ঐক্যকে। দেশের স্বৈরশাসনের বিরুদ্ধে আত্মদানের এ এক বিরল নজির। প্রতিবাদের দাবানল ছড়িয়ে যায় সবখানে। রাষ্ট্রযন্ত্রের সঙ্গে জনগণের এই যুদ্ধের ভয়াবহতা দেশের গন্ডি পেরিয়ে ছড়িয়ে যায় সারা বিশ্বে।
জনগণের তীব্র প্রতিরোধের মুখে সরকারপ্রধান দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। সরকারি দল আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতারা আত্মগোপনে চলে যান। অনেকে পালিয়ে যান সীমান্ত পাড়ি দিয়ে। সেনাবাহিনী জনগণকে শান্ত থাকতে বলে। সেনাপ্রধানের আন্তরিক ভূমিকায় ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। দুর্নীতি, অর্থপাচার ও লুটপাটের মাধ্যমে দেশটা চরম সংকটে ফেলে যায় পতিত সরকার। অন্তর্বর্তী সরকারের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপে নিত্যপণ্যের দাম কমে আসে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে যায়। জনমনে কিছুটা স্বস্তি ফিরে আসে।
ছাত্র-জনতার রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের আজ বর্ষপূতি পালন করছে বাংলাদেশ। ২০২৪ সালের জুলাই মাসটি কীভাবে ৩৬ দিনের হলো তার এক লোমহর্ষক ইতিহাস। শিক্ষার্থীরা সে অভ্যুত্থানের মহানায়ক। সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ অর্থাৎ কোটা সংস্কার নিয়ে ছাত্ররা আন্দালন শুরু করে। আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রসহ তাদের সমর্থকদের ওপর এ নির্বিচার আক্রমণ করে সরকারি দলের সংগঠন ও সরকারের বাহিনী।
সারা দেশে বেশ কয়েক দিন ইন্টারনেট বন্ধ রাখা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম বিকল হয়ে পড়ায় তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হয়। দেশের পরিস্থিতি সম্পর্কে সরকার একতরফা ভাষ্য প্রচার করতে থাকে। সরকারের কথা শুনে মনে হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকারীদের সব দাবি পূরণ হয়ে গেছে, ছাত্রদের হৃদয় প্রশান্ত হয়েছে, এখন যে ক্ষোভ বা নাশকতা চলছে, তা কেবলই বিএনপি-জামায়াত গোষ্ঠীর অপতৎপরতা। ততদিনে এ দাবি পূরণের পথে তাদের সহযোদ্ধা ও সহপাঠীদের রক্তে রাজপথ রঞ্জিত হয়, বহু ছাত্রসহ শত শত মানুষ জীবন হারান। অসংখ্য মানুষ গুলিবিদ্ধ ও আহত হন, হাসপাতালে গিয়ে আহত মানুষ পুনরায় আক্রমণের শিকার হন।
গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। গুলি লাগার মুহূর্তে রাজপথে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে মানুষ শেখ হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। এই আন্দোলনই রূপ নেয় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে। প্রায় দেড় হাজার ছাত্রজনতা গণঅভ্যুত্থানের ঘটনায় নিহত হয়। আহত হয় ত্রিশ হাজারের বেশি মানুষ। অন্ধ হয়ে গেছেন ৬শ জন। অথচ শ্রীলঙ্কায় সরকার পতনের গণ-অভ্যুত্থানে নিহতের সংখ্যা ছিল ১০ জন। বেলারুশে স্বৈরশাসক লুকাশেঙ্কো গণবিক্ষোভ দমনে যে শক্তিপ্রয়োগ করেছিলেন, তাতে প্রাণহানির সংখ্যা ছিল ৬ জন। পাকিস্তানে শাহবাজ সরকারের বিরুদ্ধে পিটিআইয়ের আন্দোলনেও নিহতের সংখ্যা ডজনখানেকের বেশি নয়। সেই বিচারে বাংলাদেশে এই ঘটনা অনেক বেশি হৃদয়বিদারক ও বেদনাতুর।
লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ সে সময় বলেছিলেন, আমিও তো মুক্তিযোদ্ধা, আমি চাই না আমার সন্তান অতিরিক্ত সুবিধা পাক। তিনি বলেন, এটি পরিপূর্ণ সমাধানের পথ হতে পারে না। মানুষকে ভয় দেখিয়ে, নিপীড়ন করে সাময়িকভাবে দমন করা যায়, কিন্তু তার বুকের ক্ষত মোচন করা যায় না। মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে আবু সাঈদের বুকে পুলিশের গুলি চালিয়ে হত্যার মতো বহু দৃশ্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেয়েদের লাঠিপেটা, রক্তাক্ত ও লাঞ্ছিত করার বহু টুকরা স্মৃতি, বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ছাত্রলীগকে নামানোর প্রকাশ্য নির্দেশ। তিনি ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করার তাবি জানান।
কোটা সংস্কারের আন্দোলন থেকে তীব্র গণঅভ্যুত্থানে রূপ পাওয়া যে জুলাই বদলে দিয়েছে এই ভূখন্ডের ইতিহাস। তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন, ‘দলমত নির্বিশেষে মানুষ এ অভ্যুত্থানে অংশ নিয়েছে। গণঅভ্যুত্থানের শেষ পর্যায়ে সব পেশাজীবী বিশেষ করে শিক্ষক, সমাজকর্মী ও সংস্কৃতিকর্মীরা রাজপথে নেমে এসেছিলেন। গণঅভ্যুত্থানে শহীদদের আমরা যতদিন স্মরণে রাখব, আহতদের মর্মপীড়া যতদিন অনুভব করব; ততদিন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ থাকব।’ তিনি বলেন, ‘আমরা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে নতুনভাবে স্বাধীনতা পেয়েছি, নতুনভাবে দেশ গড়ার সুযোগ পেয়েছি। সেই দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে সবার।’
আন্দোলন চলাকালে রাষ্ট্রবিজ্ঞানী ও অধ্যাপক আলী রিয়াজ বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন যে গণ-আন্দোলনে রূপ নিয়েছে, তার একটি কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে অনুসৃত নীতিগুলো চাকরি সংস্থান করতে পারেনি, সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছে। দেশের প্রায় ৪১ শতাংশ তরুণ না আছেন পড়ালেখায়, না আছেন চাকরিতে। যেসব নীতি এই অবস্থার তৈরি করেছে, তা আকাশ থেকে পড়েনি, নীতিনির্ধারকদের অজ্ঞাতে হয়নি। শুধু তা-ই নয়, বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের হলগুলোতে টর্চার সেল তৈরি ও গণরুমের নামে যা ঘটেছে, তা কি কেবল ছাত্রলীগ নেতাদের নিরঙ্কুশ আধিপত্যই তৈরি করেছে নাকি এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মেধা বিকাশের সব রকম পথ রুদ্ধ করার এক আয়োজনও ছিল? তরুণদের হত্যা ও নিপীড়নের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনাকেই ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজ যা ঘটছে, তা কেবল একটি স্বৈরশাসনকে স্থায়ীকরণের চেষ্টার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা হচ্ছে সম্ভাবনাময় একটি বাংলাদেশের পথ রুদ্ধ করে দেওয়ার এক অভিযান।’
শিক্ষার্থীদের এ আন্দোলনকে সমর্থন দেয় দেশের অগণিত সাধারণ মানুষ। গত ১৫ বছরের শাসনামলে তৎকালীন সরকার জনগণের প্রতি তার অঙ্গীকারগুলো একের পর এক ভঙ্গ করেছে, যে কারণে আপামর জনসাধারণের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্মরণ করা যেতে পারে যে ২০০৮ সালের নির্বাচনের আগে প্রকাশিত ‘দিনবদলের সনদ’ শীর্ষক নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ অঙ্গীকার করেছিল, ‘দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করে শক্তিশালী করা হবে। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ক্ষমতাধর ব্যক্তিদের বার্ষিক সম্পদবিবরণী দিতে হবে। রাষ্ট্র ও সমাজের সব স্তরের ঘুষ-দুর্নীতি উচ্ছেদ, অনুপার্জিত আয়, ঋণখেলাপি, চাঁদাবাজি, কালোটাকা ও পেশিশক্তি প্রতিরোধ ও নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে…। বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ করা হবে… আইনের শাসন প্রতিষ্ঠা, স্বাধীন মানবাধিকার কমিশন গঠন ও ন্যায়পাল নিয়োগ করা হবে। মানবাধিকার লঙ্ঘন কঠোরভাবে দমন করা হবে… নির্বাচন কমিশন এবং নির্বাচনপদ্ধতির চলমান সংস্কার অব্যাহত থাকবে।’
আরও বলা হয়েছিল, ‘জাতীয় সংসদকে কার্যকরে সরকারের জবাবদিহি নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব ও আয়ের উৎস প্রতিবছর জনসমক্ষে প্রকাশ করা হবে। রাষ্ট্রের নিরাপত্তাসংক্রান্ত কতিপয় সুনির্দিষ্ট বিষয় ছাড়া সংসদ সদস্যদের ভিন্নমত প্রকাশের অধিকার দেওয়া হবে… রাজনৈতিক সংস্কৃতিতে শিষ্টাচার ও সহিষ্ণুতা গড়ে তোলা হবে এবং সন্ত্রাস ও চাঁদাবাজি নিষিদ্ধ করা হবে। একটি সর্বসম্মত আচরণ বিধিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হবে… দলীয়করণমুক্ত অরাজনৈতিক গণমুখী প্রশাসন প্রতিষ্ঠা করা হবে। যোগ্যতা, জ্যেষ্ঠতা ও মেধার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করা হবে। প্রশাসনিক সংস্কার, তথ্য অধিকার প্রতিষ্ঠা ও ই-গভর্ন্যান্স চালু করা হবে।’
অঙ্গীকারে এ-ও ছিল, ‘জনজীবনে নিরাপত্তা বিধানে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত, আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদকে শক্তিশালী করা হবে। জেলা পরিষদকে শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও সব ধরনের উন্নয়নমূলক কর্মকান্ডের কেন্দ্রবিন্দু; পরিকল্পিত পল্লি জনপদ হিসেবে গড়ে তোলা হবে, সকল প্রকার গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যপ্রবাহের অবাধ চলাচল সুনিশ্চিত ও সংরক্ষণ করা হবে, সাংবাদিক নির্যাতন, তাদের প্রতি ভয়ভীতি-হুমকি প্রদর্শন ও সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে।’ দুর্ভাগ্যবশত গত ১৫ বছরে সরকারের কার্যক্রম ছিল এসব অঙ্গীকারের সম্পূর্ণ বিপরীতে। বছর দুয়েকের মধ্যেই পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমানকে আফসোস করে বলতে শোনা গিয়েছিল যে দেশটা বর্তমানে ‘বাজিকরদের’ হাতে।
আমরা আশাবাদী হতে চাই রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়ন করা হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। দেশে রাজনৈতিক শিষ্টাচার প্রতিষ্ঠিত হবে। দেশপ্রেম ও গণতন্ত্রের চর্চার মধ্যদিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের