,

ঘুষ নিতে গিয়ে ধরা ভুয়া এনএসআই কর্মকর্তা

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে খাদ্য গুদাম কর্মকর্তার কাছ থেকে ৫ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় নাজমুল হোসেন নামে এনএসআই ফিল্ড অফিসার পরিচয় দেওয়া একজনকে গ্রেফতার করেছে এনএসআই। রোববার রাতে তাকে গ্রেফতার করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতার নাজমুল হোসেন (৩০) গুরুদাসপুর উপজেলার খামাড় নাচকৈড় এলাকার মকবুল হোসেনের ছেলে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার জানান, আটক নাজমুল নিজেকে এনএসআই ফিল্ড অফিসার পরিচয় দিয়ে গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে খাওয়ার অনুপযোগী চাল কেনার অভিযোগ করেন। পাশাপাশি দুদকের ভুয়া চিঠি দেখিয়ে তদন্ত করবেন বলে দাবি করেন। জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের প্রধান সহকারী জুলহাস উদ্দিন ভুয়া এনএসআই কর্মকর্তার সঙ্গে কথা বললে ৫ লাখ টাকা দাবি করেন। পরবর্তীতে তারা নাটোরের এনএসআই কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। রোববার রাতে খাদ্য নিয়ন্ত্রকের অফিসের প্রধান সহকারী জুলহাস উদ্দিন ৫ লাখ টাকা নিয়ে স্থানীয় এনএসআইয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গুরুদাসপুর যান। নাজমুল গুরুদাসপুর পৌর এলাকার মডেল মসজিদের সামনে টাকা নিতে এলে সেনাবাহিনীর সহায়তায় তাকে গ্রেফতার করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।
নাটোরের গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের প্রধান সহকারী জুলহাস উদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে