,

বাংলাকে বাংলাদেশি ভাষা বলায় ভারতজুড়ে বিতর্ক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলা ভাষা ও বাঙালি পরিচয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। দিল্লি পুলিশের একটি সরকারি চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলা উল্লেখ করা হয়েছে। এ নিয়ে ভারতজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

তৃণমূল কংগ্রেসের দাবি, লোদী কলোনি থানার পুলিশ কর্মকর্তা অমিত দত্তের বঙ্গভবনের অফিসার ইনচার্জের কাছে পাঠানো চিঠিতে বাংলাকে বাংলাদেশির ভাষা উল্লেখ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস বলছে, এটি ভাষাগত অবমাননা ছাড়া কিছুই নয়।

এ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি একে সরাসরি ভারতীয় সংবিধানের অষ্টম তফসিল এবং ৩৪৩ ধারার লঙ্ঘন বলে চিহ্নিত করেছেন।

অভিষেক বলেন, বাংলা শুধু ভাষা নয়, এটি আমাদের পরিচয়, সংস্কৃতি এবং অস্তিত্ব। বাংলাকে বিদেশি ভাষা বলা একটি গভীর চক্রান্ত। বাঙালিকে নিজেদের দেশেই বহিরাগত প্রমাণ করার চেষ্টা চলছে।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই চিঠি কোনো ভুল নয়, এটি পরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ। এ চক্রান্ত বাংলাভাষার ভারতীয় পরিচয় মুছে ফেলতে চায়। বিজেপি বরাবরই বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে বিষ ছড়িয়েছে। এবার দিল্লির পুলিশ দিয়ে সেটাকে সরকারি স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে।

বিজেপি যদিও এ ঘটনার ভুল মানতে নারাজ। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বক্তব্য— বাংলাদেশিদের বাংলা ও পশ্চিমবঙ্গের বাংলা আলাদা। শুধু বাংলা বললেই কেউ ভারতীয় হয়ে যায় না। আমরা এটা মানি না যে ভাষা দেখে কারো নাগরিকত্ব নিশ্চিত হবে।

তিনি বলেন, নকল পরিচয়পত্র নিয়ে বহু বাংলাদেশি এখন সরকারি প্রতিষ্ঠানে ঢুকে পড়ছে। এটা রুখতেই এমন ব্যবস্থা।

বিশ্বজুড়ে ২৫ কোটিরও বেশি মানুষ বাংলায় কথা বলেন। এটি ভারতের সংবিধান স্বীকৃত অন্যতম প্রাচীন ও মর্যাদাসম্পন্ন ভাষা।

তৃণমূল কংগ্রেসের দাবি, বাংলা ভাষা নিয়ে এমন বিতর্ক এই প্রথম নয়। কিন্তু দিল্লি পুলিশের সরকারি চিঠিতে এ ধরনের মন্তব্য প্রমাণ করে, আজও ভারতবর্ষে বাঙালিকে পরিচয়ের লড়াই লড়তে হচ্ছে— নিজের ভাষা ও মাতৃভূমির প্রাপ্য সম্মান পেতে।

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল