,

কাউখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

news-image

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে বিএনপি অফিস পোড়ানো ও এন আই অ্যাক্টের মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনুকে গ্রেপ্তার করে পিরোজপুর আদালতে পাঠিয়েছে কাউখালী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে আদালতে সেশন মামলা নং ৬৭৯/২৩ ও সেশন মামলা ১৭০/২৪ এর রায়ের আদেশ অনুযায়ী উপজেলার গোয়ালতা গ্রামের আব্দুস সালেকের ছেলে আবু সাঈদ মনু দুটি মামলায় দুই বছরের (প্রতিটিতে এক বছর করে) সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

এছাড়া বিএনপি অফিস পোড়ানো ও নাশকতা মামলায় এক নম্বর পলাতক আসামি।

এ ব্যাপারে কাউখালী থানা ভাবপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোলায়মান জানান তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির ঢাকা ডেমরা থানার সানারপাড় এলাকা থেকে ডেমরা থানা পুলিশের সহযোগিতায় কাউখালী থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

কাউখালী থানার ওসি তদন্ত মোঃ এবাদত আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ৩ আগস্ট গ্রেফতার করে কাউখালী থানায় নিয়ে আসে। এছাড়া ২০২৪ সালের ১৩ ই অক্টোবর দায়েরকৃত কাউখালী থানার জিয়ার মামলায় তাকে সোন অ্যারেস্ট দেখানো হয়েছে। কাউখালী থানা পুলিশ সোমবার ৪আগস্ট পিরোজপুর আদালতে পাঠালে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল