,

নাশকতার পরিকল্পনার অভিযোগে নাসিরনগরে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান জিতু মিয়া গ্রেফতার

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও গুনিয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জিতু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাত সাড়ে ৮ টার দিকে ( ৩ আগষ্ট ) নাসিরনগর থানার পুলিশ উপজেলার চিতনা বাজার থেকে ইউপি চেয়ারম্যান জিতু মিয়াকে গ্রেফতার করে।

পুলিশ জানায়,রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুনিয়াউক ইউনিয়নের চিতনা বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জিতু মিয়া(৬৫)কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত জিতু মিয়ার বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে। তিনি গুনিয়াউক ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি ।

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল