,

৬ আগস্ট শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প, কোচরা আসবেন কবে?

news-image

ক্রীড়া প্রতিবেদক : টানা দ্বিপাক্ষিক সিরিজ খেলার পর বর্তমানে বিশ্রামে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এই সময়টা নিজেদের মতো করে উপভোগ করছেন তারা। তবে এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ চূড়ান্ত হওয়ায় আবারো ক্রিকেটে ফিরতে হচ্ছে তাদের।

আগস্টে ভারতের বিপক্ষে খেলার কথা থাকলেও সেটি পিছিয়ে গেছে এক বছরের জন্য। ফলে আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে পূর্ব নির্ধারিত কোনো সিরিজ ছিল না। তবে এই ফাঁকা সময়কে কাজে লাগাতে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করছে বিসিবি।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াবে এই সিরিজটি। সিরিজ শুরুর আগে অবশ্য স্কিল এবং ফিটনেস ক্যাম্প করবেন ক্রিকেটাররা। তাসকিন আহমেদ এবং লিটন দাসরাও অবশ্য সিরিজ খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন আগেই। বিসিবি তাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন।

রোববার ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন ক্যাম্প শুরুর কথা। তিনি বলছিলেন, ‘৬ তারিখে ঢাকায় ক্যাম্প শুরু হবে। সবাই আসবে, ফিটনেস দিয়ে শুরু হবে। তারপর কোচরা চলে আসবে ১১, ১২, ১৩ তারিখ…এরকম সময়ের মধ্যে কোচরা আসা শুরু করবে।’

‘কোচরা আসার পর এখানে স্কিলের কাজ শুরু হবে। তবে এখান থেকে ক্যাম্পটা চলে যাবে। আমরা আশা করছি ক্যাম্পটা চলে যাবে সিলেটে। সিলেটে কিছুদিন অনুশীলন করবে। তারপর ইনশাআল্লাহ আমরা নেদারল্যান্ডসের সাথে সেখানে সিরিজটা খেলবো।’

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে