সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই মাসে রেমিট্যান্স বাড়ল ২৯ শতাংশ

news-image

নিজস্ব প্রতিবেদক : রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়েই চলতি অর্থবছর শুরু হয়েছে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৯১ কোটি ডলার। সেই হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৫৬ কোটি ৪১ লাখ ডলার, যা ২৯ দশমিক ৪৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত বছর জুলাই আন্দোলন চলাকালে সরকারকে অসহযোগিতার জন্য প্রবাসীদের রেমিট্যান্স না পাঠানোর আহ্বান জানান ছাত্র-জনতা। সেই সময় দেশে রেমিট্যান্স আসা কমে যায়। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রবাসী বাঙালিরা বেশি পরিমাণে রেমিট্যান্স পাঠাতে থাকেন। গত আগস্ট থেকে প্রতি মাসেই তারা ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। সবচেয়ে বেশি এসেছে গত মার্চে, যার পরিমাণ ৩ দশমিক ২৯ বিলিয়ন বা ৩২৯ কোটি ডলার। মে মাসে এসেছে ২ দশমিক ৯৭ বিলিয়ন বা ২৯৭ কোটি ডলার, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। চলতি অর্থবছরের প্রথম মাসে সেই ধারাবাহিকতা বজায় রয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে নানা উদ্যোগ, উৎসবকেন্দ্রিক আয় বৃদ্ধি ও অবৈধ পথে পাঠাতে নিরুৎসাহিত করায় রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নানামুখী তৎপরতায় অর্থ পাচার বন্ধ হওয়ায় এখন রেমিট্যান্স অব্যাহতভাবে বাড়ছে। সেই সঙ্গে ডলারের আনুষ্ঠানিক দরও অনেকটা বাড়ানো হয়েছে। এখন খোলাবাজারের সঙ্গে ব্যাংকের ডলার দরে খুব বেশি পার্থক্য নেই। ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে আড়াই শতাংশ হারে প্রণোদনা পান প্রবাসীর সুবিধাভোগীরা। সব মিলিয়ে বৈধভাবে বা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়ে সর্বোচ্চ দর পাচ্ছেন গ্রাহক। বর্তমানে বাজারভিত্তিক করার পরও ডলারের দর স্থিতিশীল রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বৈধ চ্যানেলে মোট ৩০ দশমিক ৩৩ বিলিয়ন বা ৩ হাজার ৩৩ কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছে। আগের অর্থবছর এসেছিল ২ হাজার ৩৯১ কোটি ডলার। এর মানে রেমিট্যান্স বেড়েছে ৬৪১ কোটি ডলার বা ২৬ দশমিক ৮২ শতাংশ।

রেমিট্যান্স বাড়ায় এবং দাতা সংস্থাগুলোর ঋণের অর্থ ছাড় হওয়ায় রিজার্ভও অব্যাহতভাবে বাড়ছে। জুলাই শেষে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৮০ বিলিয়ন ডলার বা ২ হাজার ৮০০ কোটি ডলার, যা গত জুন শেষে ছিল ৩১ দশমিক ৬৮ কোটি ডলার। আকুর বিল পরিশোধের পর রিজার্ভ কিছুটা কমেছে।

আর আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৪ দশমিক ৭৭ বিলিয়ন বা ২ হাজার ৪৭৭ কোটি ডলার, যা আগের জুন মাস শেষে ছিল ২৬ দশমিক ৬৬ বিলিয়ন বা ২ হাজার ৬৬৬ কোটি ডলার।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার