শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ১৩৫  দিনে কুরআনে হাফেজ হলেন ১০ বছর বয়সী ফজলে রাব্বুল

news-image

আকতার হোসেন ভূইঁয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিশু  ফজলে রাব্বুল মাত্র ৪ মাস ১৫ দিনে অথ‍্যাৎ ১৩৫  দিনে পুরো পবিত্র কোরআনের হাফেজ হয়ে এখন ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। বর্তমানে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভাইরাল শিশু হাফেজ’ হিসেবে পরিচিতি লাভ করেছে।

মাদ্রাসা সূত্রে জানা যায়,বাবার স্বপ্ন পূরণে মোহাম্মদ ফজলে রাব্বুলকে কুরআন হাফেজ বানাবেন । সেই লক্ষ্যে  নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের  শ্রীঘর গ্রামে মোহাম্মদ ফরিদ মিয়া ও  পারভীন বেগম দম্পতি তাদের  ১০ বছর বয়সী শিশু সন্তান  ফজলে রাব্বুলকে ভর্তি করেন  স্থানীয় শ্রীঘর চকবাজার হযরত শাহজালাল (রহঃ) দারুল সুন্নাহ হাফিজিয়া হিফজুল কোরআন মডেল  মাদ্রাসায়  । হিফজ্ বিভাগের ভর্তি হয়ে  মাত্র ১৩৫  দিনে ৩০ পারা পবিত্র কুরআন মুখস্ত করে হাফেজ হন মোহাম্মদ ফজলে রাব্বুল । তার এমন কৃতিত্বে খুশি তার সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা।

মোহাম্মদ ফরিদ মিয়া ও  পারভীন বেগম দম্পতি জানান,শ্রীঘর চকবাজার হযরত শাহজালাল (রহঃ) দারুল সুন্নাহ হাফিজিয়া হিফজুল কোরআন মডেল  মাদ্রাসা থেকে ফজলে রাব্বুল এই গৌরব অর্জন করেছে। মাত্র ৪ মাস ১৫ দিনে ৩০ পারা কুরআন শরীফ মুখস্থ করে হেফজ সম্পন্ন করেছে। মাত্র সাড়ে ৪ মাসে পুরো কোরআন মুখস্থ করায় এই  দম্পতি বেজায় খুশি।
এদিকে শিশু হাফেজ ফজলে রাব্বুলকে উৎসাহ ও পরামর্শ দিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন। খুশি হয়ে ব‍্যক্তিগত  উদ‍্যোগে হাফেজ ফজলে রাব্বুলকে নগদ ৫ হাজার  টাকা প্রদান করেছেন তিনি।
মাদরাসার প্রধান শিক্ষক  মুহুতামিম হাফেজ ক্বারী জাকারিয়া আহমদ জাকির  বলেন, ফজলে রাব্বুল  খুব মেধাবী ছাত্র, মনোযোগী এবং মেহনতী। তার এই মেহনত যদি সে ধরে রাখতে পারে তাহলে একজন যুগ শ্রেষ্ঠ আলেম হতে পারবে।

শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা আর স্নেহ ভালাবাসায় অল্প সময়ে কুরআনের হাফেজ হতে পেরেছে বলে জানায় ফজলে রাব্বুল । ভবিষ্যতে একজন বড় আলেম হওয়ার ইচ্ছা তার। সেই স্বপ্ন পূরণে দেশবাসীর নিকট দোয়া চেয়েছে শিশু হাফেজ ফজলে রাব্বুল ।

এ জাতীয় আরও খবর

পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ থেকে সরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাবির সাবেক ভিসি ফারজানা ইসলাম ও স্বামীর আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

নতুন নোট কালোবাজারে বিক্রি বন্ধে ব্যবস্থা নিতে গভর্নরকে আইনি নোটিশ

প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জে মানহানির মামলা

হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫০০-এর বেশি

এ পর্যন্ত ৪৮ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন

বাংলাদেশ–চীন সম্পর্ক আরও জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক, বাণিজ্য–বিনিয়োগ বাড়ানোর আলোচনা

সংসদের বাজেট অধিবেশন বসছে ৭ জুন

শিক্ষাখাতে বড় পরিবর্তনের ঘোষণা, জিডিপির ৫ শতাংশ ব্যয়ের পরিকল্পনা সরকারের

লিটারে প্রায় ২২ টাকা কমল জেট ফুয়েলের দাম, নতুন ঘোষণা বিইআরসির

মুখে ঘা কেন হয়—মানসিক চাপ নাকি ভিটামিনের অভাব? জানুন আসল কারণ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনের হাফেজা লিমার মর্মান্তিক মৃত্যু