,

অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে মামলা

news-image

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সুমন ট্রেডার্স নামের একটি সার ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২ আগস্ট) রাতে ময়দানদিঘী বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ-অর-রশিদ এবং বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদ।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী, সেনাবাহিনীর একটি দল এবং বোদা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিএডিসি অনুমোদিত ডিলার সুমন ইসলাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি ও পটাশ সার বিক্রি করেন। সরকার নির্ধারিত টিএসপির দাম ১৩৫০ টাকা এবং পটাশ দাম ১০০০ টাকা হলেও তিনি পাশ্ববর্তী বেংহারী ইউনিয়নের খুচরা বিক্রেতা আজিবুল ইসলামের কাছে টিএসপি ১৮০০ ও পটাশ ১১৮০ টাকায় বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিষয়টি প্রমাণিত হলে ৩২ বস্তা সার জব্দ করে অতিরিক্ত আদায়কৃত অর্থ ফেরত দেওয়া হয়। জব্দ করা সার বোদা উপজেলা কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে।

অভিযানের সময় ডিলার সুমন ইসলাম দোকানে উপস্থিত না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদের লিখিত আদেশে কৃষি বিভাগ বাদী হয়ে বোদা থানায় নিয়মিত মামলা দায়ের করার নির্দেশনা দেওয়া হয়।

এ ঘটনায় বোদা কৃষি বিভাগ মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ বলেন, ৩২ বস্তা সার জব্দ করে অতিরিক্ত অর্থ ফেরত দেয়া হয়েছে।অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কৃষি বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল