,

গুলশানে চাঁদাবাজি, ৪ দিনের রিমান্ডে ছাত্রনেতা অপু

news-image

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশান থানায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ওরফে কাজী গৌরবকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার বিকেল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই রিমান্ড আদেশ দেন।
এদিন বিকেল ৩টার দিকে একটি সাদা প্রাইভেটকারে আসামি অপুকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এনে হাজতখানায় রাখা হয়। এরপর বিকেল ৩টা ২৮ মিনিটে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান আসামি অপুর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী তার জামিন চান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের জোর দাবি জানায়। শুনানি শেষে আদালত আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ১৭ জুলাই গুলশানে শাম্মী আহমেদের বাসায় চাঁদা আদায় করতে গেলে পুলিশের হাতে গ্রেপ্তার হন গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব এবং এক অপ্রাপ্তবয়স্ক কিশোর। পরে শৃঙ্খলা-পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে নিজ নিজ সংগঠন থেকে রিয়াদ, ইব্রাহিম, সাকাদাউন ও সাদমানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।
এরপর গত ১ আগস্ট রাজধানীর গোপীবাগ থেকে অপুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। তাকেও চাঁদাবাজির ঘটনার পর গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে বহিষ্কার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকার একটি বাসা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে ডিবি।
তাদের দাবি, চাঁদাবাজির টাকা ভাগ করে নেওয়ার পর অপু ওই মোটরসাইকেলটি কেনেন। ইয়ামাহা ব্র্যান্ডের এফজেড-এক্স মডেলের মোটরসাইকেলটির বাজারমূল্য তিন লাখ টাকার বেশি। গুলশান থানায় চাঁদাবাজির মামলায় শনিবার দুপুরের পর অপুকে আদালতে হাজির করে গুলশান থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অপুর পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিন রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত ২৭ জুলাই মামলার আসামি রিয়াদ, ইব্রাহিম, সাকাদাউন ও সাদমানকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের