,

ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়ার তেল কিনবে ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার জ্বালানি কিনলে ভারতকে শাস্তির আওতায় আনা ও জরিমানার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে ভারত তেল কেনা অব্যাহত রাখবে। গতকাল শনিবার একাধিক ভারতীয় কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেছিল বার্তাসংস্থা রয়টার্স। কিন্তু কেউ এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি শুনেছেন ভারত রাশিয়া থেকে আর কোনো জ্বালানি কিনবে না। কিন্তু তার মন্তব্যের পরের দিন নিউইয়র্ক টাইমস জানাল অন্য খবর। ভারতের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তারা তাদের জ্বালানি কেনার নীতিতে কোনো পরিবর্তন আনেননি। নিউইয়র্ক টাইমসকে অপর এক ভারতীয় কর্মকর্তা বলেছেন, তেল কোম্পানিগুলোকে রাশিয়ার তেল না কেনার কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
এর আগে গত সপ্তাহে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, ভারতের রাষ্ট্রীয় তেল শোধনাগারগুলো রাশিয়ার তেল কেনা বন্ধ করে দিয়েছে। গত ১৪ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়া শান্তিচুক্তি না করলে যেসব দেশ রাশিয়ার তেল কিনবে তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। রাশিয়া ভারতে অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ। ভারত প্রতি বছর যে পরিমাণ তেল কেনে তার ৩৫ শতাংশ সরবরাহ করে মস্কো।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে