,

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আজও শাহবাগ অবরোধ

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : জুলাই ঘোষণাপত্র ও সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় দ্বিতীয় দিনের মতো অবরোধ করে রেখেছেন ‘জুলাইযোদ্ধারা’। ফলে আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে আছে। তবে দুপুর থেকে ফুটপাথ ছেড়ে দেওয়ায় পথচারী ও ছোট গাড়িগুলো পার হতে পারছে।

শুক্রবার (১ আগস্ট) সরেজমিনে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনকারীরা ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা (আহত)’ ব্যানারে শাহবাগ মোড়ের চারপাশে ব্যারিকেড দিয়ে অবস্থান করছেন।

এ সময় তারা ‘জুলাই সনদ দিতে হবে, দিতে হবে দিতে হবে’, ‘জুলাই সনদ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’সহ নানা স্লোগান দেন।

অবরোধের কারণে শাহবাগ মোড় বন্ধ থাকায় পাশের কাটাবন মোড়, মৎস্য ভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শাহবাগ থানার সামনের রাস্তাগুলো থেকেই যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ফলে পুরো এলাকাই যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

জুলাইযোদ্ধা সংসদের আহ্বায়ক আরমান শাফিন জানান, সরকার থেকে তাদের দাবির বিষয়ে কোনো ইতিবাচক ও সুস্পষ্ট সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত তারা শাহবাগ ত্যাগ করবেন না।

তিনি বলেন, আমরা দেশের ৬৪ জেলা থেকে শহীদ পরিবারের সদস্য এবং জুলাইযোদ্ধারা নিজের খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এখানে অবস্থান নিয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখানেই থাকব।

আন্দোলনের অন্যতম সংগঠক মাসুদ রানা সৌরভ বলেন, সরকার থেকে আমাদের সঙ্গে এখনো যোগাযোগ করা হয়নি। আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত, জুলাই সনদ ছাড়া জীবন চলে গেলেও আমরা শাহবাগ ছাড়বো না।

উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবারও সকাল সাড়ে ৯টা থেকে একই দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আছেন তারা। ফলে এই এলাকায় যানজট দেখা দেয় এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে