,

বাঁধন-সাবার দ্বন্দ্বে যা বলছেন অরুণা

news-image

বিনোদন ডেস্ক : গত বছরের জুলাইয়ে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানের পর থেকেই দেশের বিনোদন জগতে একটি বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। সেই রেশ এখনো কাটেনি। এর মধ্যেই তারকাদের ব্যক্তিগত দ্বন্দ্ব আবার আলোচনায় এসেছে। অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও সোহানা সাবার মধ্যকার ভার্চুয়াল দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন আরও অনেক শিল্পী।

তাদের এই পাল্টাপাল্টি পোস্ট নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের অনেকেই মনে করছেন, এই দ্বন্দ্বের মূলে রয়েছে জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া মতপার্থক্য।

বাঁধনের একটি ফেসবুক পোস্টের মন্তব্যে এক নারীর করা মন্তব্যের একটি স্ক্রিনশট শেয়ার করেন সোহানা সাবা। ওই মন্তব্যে বাঁধনকে ‘ভণ্ড’ এবং ‘ড্রামাবাজ’ বলে সম্বোধন করা হয়েছিল। সেখানে আরও বলা হয়, বাঁধন নাকি তার ব্যক্তিগত জীবনের ‘কেচ্ছা’ কলকাতায় গিয়ে প্রচার করেন।

স্ক্রিনশটটি শেয়ার করে সাবা লেখেন, ‘এই কমেন্টটা আপু ডিলিট করে দিয়েছেন, হয়তো দিদিটিকে ব্লকও করেছেন ভাগ্যক্রমে আমার টাইমলাইনে ভেসে উঠেছিল, তাই সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম।’

সাবার পোস্টের কিছুক্ষণ পরেই বাঁধন একটি দীর্ঘ ফেসবুক পোস্টের মাধ্যমে তার প্রতিক্রিয়া জানান। পোস্টে কারও নাম উল্লেখ না করলেও তিনি স্পষ্টতই ইঙ্গিত দেন যে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। বাঁধন লিখেছেন, ‘যখন কেউ আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে এবং আপনাকে নিয়ে মিথ্যাচার করে, তখন আপনার চুপ থাকা উচিত নয়।’

এই দ্বন্দ্বের মধ্যে যোগ দেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। তিনি সাবার পোস্টে মন্তব্য করেন, ‘ড্রামাবাজি’ যা এই বিতর্কে নতুন মাত্রা যোগ করে।

উল্লেখ্য, জুলাইয়ের আন্দোলনের সময় অরুণা বিশ্বাস এবং সোহানা সাবা তৎকালীন সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং ‘আলো আসবেই’ নামের একটি গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। তাদের এই সমর্থন তখন থেকেই আলোচনায় ছিল। এই তারকাদের মধ্যকার প্রকাশ্য দ্বন্দ্ব এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে