,

বিশৃঙ্খলার পরিকল্পনায় তাঁতী লীগ নেতা সাইদুল গ্রেপ্তার

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর আদাবর থানা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। দেশজুড়ে সহিংসতা ও বিশৃঙ্খলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ৩১ জুলাই ভোরে রাজধানীর শ্যামলী হাউজিং এলাকায় একাধিক গোপন বৈঠকের মাধ্যমে সাইদুল ইসলাম রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

জানা গেছে, সাইদুল ইসলাম পলাতক ওয়ার্ড কাউন্সিলর হাসুর ঘনিষ্ঠ এবং একটি সশস্ত্র সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য। গত কয়েকদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় গোপনে চলাফেরা করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম বৃহস্পতিবার ভোরে আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে সাইদুলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন বলে জানা গেছে, যা যাচাই-বাছাই করে পরবর্তী সময়ে আরও অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে বলে জানান ।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সাইদুল ইসলামের বিরুদ্ধে আদাবর থানায় একাধিক ফৌজদারি মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে আজ বিকেলে আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে