,

আগস্টে বাংলাদেশ সফরে আসছে নেদারল্যান্ডস, কোন ভেন্যুতে খেলা হবে?

news-image

ক্রীড়া প্রতিবেদক : চলতি আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে শেষ মুহূর্তে ভারত বেঁকে বসায় সিরিজটি আর হচ্ছে না। নতুন করে ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত। গেল মাসেই আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যেহেতু ভারত আসছে না, সেক্ষেত্রে একই সময়ে অন্য কোনো দলের বিপক্ষে সিরিজ খেলতে পারে বাংলাদেশ। জানা গিয়েছে, আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসতে পারে বাংলাদেশে! বিসিবির একজন পরিচালক ঢাকা পোস্টকে জানান সবকিছু চূড়ান্ত নয়, তবে সিরিজ নিয়ে ইতিবাচক ডাচরা। সিরিজ আয়োজন প্রসঙ্গে দ্রুতই জানা যাবে বিস্তারিত।

চূড়ান্ত হলে সময়সূচি ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে কোন ভেন্যুতে খেলা হতে পারে তা নিয়েও চলছে জল্পনা। এশিয়া কাপ সামনে রেখে ভালো উইকেটেই প্রস্তুতি সারতে চায় ক্রিকেটাররা। সেক্ষেত্রে ঢাকার বাইরে সিলেট অথবা চট্টগ্রামের যে কোনো এক ভেন্যুতে খেলা হতে পারে বলে আভাস পাওয়া গিয়েছে।

আগামী ৬ আগস্ট থেকে ক্রিকেটাররা একটি স্কিল এবং ফিটনেস ক্যাম্প করবেন বলে জানা গেছে। এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছিলেন নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে পারে টাইগাররা।

সেই অনুযায়ী চেষ্টা করছে বিসিবি, যদিও লিডিং কোনো দেশ ফাঁকা নেই। এদিকে প্রধান কোচ ফিল সিমন্স ১৫ আগস্ট ঢাকায় ফিরবেন এমনটি জানা গেছে। পাকিস্তান সিরিজ শেষ করে ক্রিকেটাররা নিজ নিজ পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত। দেশে কিংবা কেউবা আবার বিদেশে অবস্থান করছেন। কোচিং স্টাফরাও রয়েছেন ছুটির আমেজে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে