,

চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। চাঁদাবাজ যত শক্তিশালীই হোক কিংবা যে পরিচয়ই দেওয়া হোক, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে তিন এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সামনে রেখে আগামী আগস্ট মাস থেকে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণের সময় কতদিন হতে পারে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশিক্ষণে এক ব্যাচ যাবে আর এক ব্যাচ আসবে। এভাবে আগামী নির্বাচনের পূর্ব পর্যন্ত প্রশিক্ষণ চলবে।

নির্বাচনের আগে পুলিশের এসপি বা ওসিদের কোনো রদবদল বা পরিবর্তন করা হবে কিনা? এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এসপি বা ওসিদের রদবদল বা পরিবর্তন এটি তো ধারাবাহিকভাবে সবসময় করা হচ্ছে। এটা তো সব সময় পোস্টিং দেওয়া হচ্ছে। এটি চলমান থাকবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজকের সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়েছে। মাদক যেভাবে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, এটাকে কীভাবে বন্ধ করা যায়, সেই ব্যাপারে আলোচনা হয়েছে। এজন্য আমরা কক্সবাজারে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির সদস্যরা গিয়েছিলাম। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অ্যাচিভমেন্ট দেখার জন্য গিয়েছিলাম। সেখানে আমরা যাওয়ার পর কিছুটা সুফল পেয়েছি। মাদকের ধরার পরিমাণ অনেক বেড়েছে।

তিনি বলেন, মাদকের ক্যারিয়ার (মাদক বহনকারী) ধরা পড়ছে, কিন্তু মাদকের গডফাদার ধরা পড়ছে না। তবে মাদক নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। মাদককারবারিদের ধরার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে