,

নামাজে যাওয়ার পথে বাবাকে হত্যা!

news-image

উজিরপুর প্রতিনিধি : মাদকের টাকার জন্য ছেলের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বৃদ্ধ বাবা। আজ রবিবার বাগ্‌বিতণ্ডার জেরে নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ছেলে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ছেলেকে আটক করে গাছের সঙ্গে বেঁধে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার খাটিয়ালপাড়া গ্রামের। স্থানীয়রা জানায়, অভিযুক্ত শাহারিয়ার শিমুল (৩৫) মাদকাসক্ত। তার বাবা মো. শাহ আলম খান (৬৫) বিদ্যুৎ বিভাগের সাবেক কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের টাকার জন্য প্রতিনিয়ত বাবাকে চাপ দেন শিমুল। টাকা নিয়ে আজ সকালে বাবা-ছেলের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে দুপুর দেড়টার দিকে মসজিদে নামাজ পড়তে বের হলে পথে শাহ আলমের বুকে ছুরিকাঘাত করেন শিমুল। সেই ছুরিটি শরীরে আটকে ছিল। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে শিমুলকে ধরে গাছের সঙ্গে বেঁধে পুলিশে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিমুলকে স্থানীয়রা আটক করলে আমরা তাকে গ্রেপ্তার করি। পরবর্তী আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।’

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল