,

কেন্দ্রীয় বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত

news-image

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সব কমিটি স্থগিত করা হয়েছে।

আজ রবিবার রাজধানীর শাহবাগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ।

রিফাত রশীদ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে নামে-বেনামে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে। আমরা যেদিন আত্মপ্রকাশ করেছিলাম, সেদিনই বলেছিলাম, এই ধরনের কোনো কিছুই বরদাশত করা হবে না।’

তিনি বলেন, ‘কমিটিগুলো যখন গঠন করা হয়েছিল, গঠনের দায়িত্বে যারা ছিল, তারা যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল-মতের ভিতরে চলে গিয়েছে। তখন দেখা গেছে, তাদেরই শেল্টার, অন্য রাজনৈতিক দলের শেল্টারে অনেক সময় জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা যারা, তাদের অনেকে বিপথগামী হয়েছে। এর মাধ্যমে তাদের মাঝে কিছু করাপশনের বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি।’

রিফাত রশীদ বলেন, ‘এই মুহূর্তে কন্ট্রোল করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই অর্গানোগ্রামের জরুরি মিটিং ডাকা হয়েছিল, সেখানে চারজন উপস্থিত ছিলেন। তাদের সম্মিলিত সিদ্ধান্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো।’

প্রসঙ্গত, আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিতের ঘোষণা এলো।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে