,

আবারও ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আবারও ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা।তবে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার দাবি করেছে ইসরাইলি বিমানবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল শুক্রবার ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার কথা নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে দেশটির বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, ‘ইসরায়েলের কয়েকটি এলাকায় সাইরেন বাজার পরপরই ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলি বিমানবাহিনী সফলভাবে প্রতিহত করেছে।’

গত ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিয়মিতভাবেই হুতিরা ইসরায়েল এবং ইসরায়েল-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করে। এ ছাড়া লোহিত সাগরে মার্কিন ও ইসরায়েলি জাহাজ টার্গেট করে একাধিক হামলা চালিয়েছে তারা।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে