,

চীনের নতুন বাঁধ নির্মাণে দেশের জন্য ক্ষতির আশঙ্কা দেখছেন পানিসম্পদ উপদেষ্টা

news-image

সাভার প্রতিনিধি : ব্রহ্মপুত্রের উজানে চীনের নতুন বাঁধ নির্মাণে বাংলাদেশের জন্য কিছুটা হলেও ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ শনিবার দুপুরে সাভারের বিরুলিয়ায় ব্র্যাক সিডিএমে ‘জলবায়ু সংকট মোকাবিলায় ব্যয় সাশ্রয়ী অভিযোজন কৌশলে গুরুত্বারোপ অষ্টম ফ্রুগাল ইনোভেশন ফোরাম (ফিফা)’ সেমিনারে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে তিনি এ কথা জানান।

পানিসম্পদ উপদেষ্টা, ‘যখন জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য বাঁধ দেওয়া হয় তখন পানিটাকে অন্য দিকে ডাইভার্ট করে নিয়ে যায় না, পানিটাকে একটা জায়গায় আটকে রেখে তার পরে ছেড়ে দেয়। সেই হিসাবে বাংলাদেশের পক্ষ থেকে চীনের কাছে জানতে চাওয়া হয়েছিল, তখন চীন বাংলাদেশকে জানিয়েছিল,যেহেতু তারা পানি ডাইভার্ট করবে না বরং যেখানে তারা বাঁধ দিচ্ছে পানিটা নিচে প্রবাহিত হবে।’

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘পানি তারা (চীন) বিদ্যুৎ উৎপাদন করার জন্য যতটুকু আটকানোর দরকার, ততটুকু আটকিয়ে বাকিটা ছেড়ে দেবে। সুতরাং এখানে প্রানি প্রবাহ কমে আসবে না এবং ভাটির দেশগুলোর তেমন কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। এটা চীন বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। তারপরেও যেকোনো একটা জলবিদ্যুৎ কেন্দ্রে একটু পানি হলেও নিচের দিকে ফ্লোটা কমে যায়, সেক্ষেত্রে একটু আশঙ্কা থেকে যায়।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে