,

শহিদরা ক্ষতিপূরণ নয়, বৈষম্যবিরোধী বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছেন: চিফ প্রসিকিউটর

news-image

অনলাইন ডেস্ক : জুলাই শহিদদের নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ‘শহিদরা ক্ষতিপূরণ নয়, বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার জন্য প্রাণ দিয়েছেন। আতঙ্কের বাংলাদেশ থেকে তারাই উদ্ধার করেছে, যাদের কোনো রাজনৈতিক অভিপ্রায় ছিল না। শহিদ পরিবারের প্রতি অনুরোধ সাহায্যের জন্য কারও দ্বারস্থ হবেন না। আপস করবেন না। জাতি ও রাষ্ট্র হিসেবে এটা আমাদের দায়, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

আজ শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহিদদের সম্মানে আয়োজিত এক স্মরণ সভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জুলাই গণহত্যার বিচার নিয়ে শহিদ পরিবারের ক্ষোভ নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘গণহত্যার বিচার বিশ্বের সবচেয়ে জটিল একটি বিষয়। তারপরও আমাদের অগ্রগতি আমাদের তদন্ত রিপোর্ট ছয় মাসের মধ্যে দাখিল করেছি। আগামী ২৩ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী দেওয়া হবে। তা সরাসরি সম্প্রচার করা হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কলঙ্কিত বিচার হবে না। প্রসিকিউশন টিম দুর্নীতিগ্রস্ত হবে না। আওয়ামী লীগ কোটি টাকা দিয়েও এই প্রসিকিউশন টিমকে কিনতে পারবে না। শহিদদের রক্তের সঙ্গে বেঈমানি হবে না। শহিদদের স্বপ্ন আমাদের দ্বারাই বাস্তবায়িত হবে।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে