,

বার্ন ইনস্টিটিউটে ভারতীয় মেডিকেল টিমের দ্বিতীয় দফা পরামর্শ

news-image

কূটনৈতিক প্রতিবদেক : উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে ভারতীয় মেডিকেল টিম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডাক্তারদের সঙ্গে দ্বিতীয় দফা পরামর্শ করেছে।

গতকাল শুক্রবার মেডিকেল টিমের সদস্যরা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিছু রোগীর সঙ্গে দেখা করেছেন এবং তাদের আরোগ্যের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করেছেন।

ভারতীয় হাইকমিশনের এক কূটনৈতিক এ তথ্য জানিয়েছে।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, দলটি দ্বিতীয় দফা পরামর্শ দেওয়ার পাশাপাশি ইনস্টিটিউটের ডাক্তারদের সঙ্গে ব্যবস্থাপনা প্রোটোকল সম্পর্কে আলোচনা করেছেন এবং চিকিৎসা পদ্ধতির জন্য গুরুত্বপূর্ণ সহায়তা করেছেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর গুরুতর আহত রোগীদের চিকিৎসার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষকে চিকিৎসা সহায়তা দেওয়ার লক্ষ্যে বর্তমানে বাংলাদেশ সফররত ভারতীয় মেডিকেল টিম তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল