সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে দুই গ্রুপের গোলাগুলি, ৪ জন নিহতের খবর

news-image

অনলাইন ডেস্ক : খাগড়াছড়ির দীঘিনালায় দুই সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোড়া সিন্ধু কারবারিপাড়ায় এ গোলাগুলির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয়ও জানাতে পারেনি পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকা নারাইছড়ির দুর্গম জোড়া সিন্ধু কারবারিপাড়ায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে চারজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।এলাকায় উভয়পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া আজ শনিবার বেলা একটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেএসএসের মূল দল ও ইউপিডিএফের মধ্যে এ ঘটনা ঘটে। এতে ইউপিডিএফের চারজন নিহত হয়েছেন। এখনো দুই পক্ষ মুখোমুখি অবস্থানে আছে।

তবে পুলিশের এ দাবি অস্বীকার করেছেন ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা। আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, তাদের দলের চারজন নিহত হয়েছেন বলে যে খবর প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও গুজব। গোলাগুলির ঘটনার কোনো তথ্য ইউপিডিএফের জানা নেই। আবার ইউপিডিএফের ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস লিবারেশন আর্মি’ নামে কোনো সামরিক শাখা থাকার প্রশ্নই আসে না। এটি অবান্তর ও কাল্পনিক।

ভাইবোনছড়ায় ত্রিপুরা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের বিরুদ্ধে চলমান আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে একটি বিশেষ গোষ্ঠী মিথ্যা প্রচারে নেমেছে বিজ্ঞপ্তিতে দাবি করেন অংগ্য মারমা।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা