,

সিরিয়ায় অস্ত্র গুদামে ধারাবাহিক বিস্ফোরণ, নিহত ১২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি অস্ত্র গুদামে ভয়াবহ ধারাবাহিক বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।গতকাল বৃহস্পতিবার ওই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্কি মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সংস্থাটি জানিয়েছে, উত্তর ইদলিব প্রদেশের মারেত মিসরিনে তুর্কিস্তান ইসলামিক পাটির্র (টিআইপি) মালিকানাধীন একটি অস্ত্র ও গোলাবারুদের গুদামে বৃহস্পতিবার পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ১২ জন প্রাণ হারান। সংস্থাটি আরও জানায়, নিহতদের মধ্যে একজন নারী এবং একজন শিশু।

টিআইপি হল ইদলিব অঞ্চলে সক্রিয়, যেটি প্রধানত উইঘুর যোদ্ধাদের নিয়ে গঠিত।

তারা সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে সংগঠনটিতে যোগ দেয়।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারি সংবাদ সংস্থা সানা’র মাধ্যমে জানায়, বিস্ফোরণে ৭ জন নিহত এবং ১৫৭ জন আহত হয়েছেন।

তবে, কর্তৃপক্ষ এখনো বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ‘তাৎক্ষণিক ও গভীর তদন্ত’ শুরু হয়েছে এবং দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে