,

তুরস্কে ভয়াবহ দাবানল, নিয়ন্ত্রণ করতে গিয়ে ১০ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে উত্তর-পশ্চিমাঞ্চলীয় এসকিসেহির প্রদেশে দাবানল রূপ নিয়েছে।নিয়ন্ত্রণ করতে গিয়ে অন্তত ১০ অগ্নিনির্বাপণকর্মী ও উদ্ধারকর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৪ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল বুধবার তুরস্কের কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি জানান, আগুন নেভাতে গিয়ে ২৪ জন কর্মী দাবানলের ফাঁদে পড়েন। তাদের মধ্যে ৫ বনকর্মী ও ৫ উদ্ধারকর্মীর মৃত্যু হয়েছে। তিনি জানান, দমকা হাওয়ায় আগুনের গতি হঠাৎই দিক পরিবর্তন করে। এতে আগুনের মাঝে আটকা পড়ে যান অগ্নিনির্বাপণকর্মী ও উদ্ধারকর্মীরা। দ্রুত তাঁদের হাসপাতালে নেওয়া হলেও ১০ জনকে বাঁচানো যায়নি। বাকি ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।

তুরস্কের সংবাদমাধ্যম বিরগুন জানিয়েছে, ওই কর্মীরা আগুনের মধ্য আটকে পড়ে ‘জীবন্ত দগ্ধ’ হন। তুর্কি পার্লামেন্টের সদস্য নেবি হাতিপওগলু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমাদের শোক প্রকাশের ভাষা নেই।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে