,

সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায়

news-image

xঅনলাইন ডেস্ক : ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় পৌঁছেছে।

গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতের দিকে তারা ঢাকায় পৌঁছান বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, চিকিৎসক দলের নেতৃত্বে রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট চং সি জ্যাক।

ঢাকায় পৌঁছানোর পর তাদেরকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্বাগত জানান।

এছাড়া সিং হেলথের জ্যেষ্ঠ চিকিৎসক বিজয়া রাও, পুন লাই কুয়ান ও লিম ইউ হান জোভান আজ বুধবার ঢাকায় এসে পৌঁছাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে গতকাল মঙ্গলবার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে সংবাদ সম্মেলনে এসে হাসপাতালের কমান্ডেন্ট বিগ্রেডিয়ার জেনারেল এস এম সোলায়মান বলেন, ‘সিঙ্গাপুর থেকে আসা দলটি জাতীয় বার্ন ইনস্টিটিউটে থেকে চিকিৎসা কার্যক্রম চালাবেন। এ কারণে সিএমএইচ থেকে দুই রোগীকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

এদিন জাতীয় বার্ন ইনস্টিটিউটে পরিদর্শনে এসে শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনও সিঙ্গাপুর থেকে চিকিৎসক আসার খবর দেন।

তিনি বলেন, ‘যা প্রয়োজন তাই করা হবে। যতোজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হবে, ততোজনকে নিয়ে যাওয়া হবে, কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী।’

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল