,

ঢাকা-বরিশাল মহাসড়ক ৪ ঘণ্টা অবরোধ করে রাখলেন শিক্ষার্থীরা

news-image

বরিশাল ব্যুরো : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহতের ঘটনায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ ছয় দফা দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রেখেছে বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুর ১টা থেকে নগরীর কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদের সামনের মহাসড়কে আটকে বিক্ষোভ করে তারা। বরিশাল-ঢাকাসহ স্থানীয় সব রুটের শতশত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই প্রান্তে যানবাহন আটকে যাত্রী ভোগান্তি হয়। পরে বিকেল ৫টায় মহাসড়ক থেকে উঠে আসে শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘বিমান দুর্ঘটনার পর এতো সংখ্যক শিক্ষার্থী নিহত ও আহত হয়েছে। কিন্তু এ ঘটনায় তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিয়ে রাত তিনটায় কেন পরীক্ষা স্থগিতের ঘোষণা আসবে? শিক্ষার্থীরা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলে পরীক্ষা স্থগিতের বিষয়ে আগে কেন সিদ্ধান্ত নেওয়া হয়নি? এমন শিক্ষা উপদেষ্টা আমরা চাই না। এ ঘটনার জন্য অবিলম্বে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতে হবে।’

এ ছাড়া দুর্ঘটনায় সঠিক হতাহতের পরিসংখ্যান জানাতে হবে। শিক্ষকদের মারধরের ঘটনায় সেনা সদস্যদের ক্ষমতা চাইতে হবে। প্রত্যেকের পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। এ সব দাবি অবিলম্বে মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে