,

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

news-image

অনলাইন ডেস্ক : আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) যে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে জানানো হবে। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন।

এদিকে, আজ সকাল থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যে ছয় দাবিতে বিক্ষোভ করছে, সেগুলোর প্রত্যেকটি দাবিকেই যৌক্তিক বলে মনে করে মেনে নিয়েছে অন্তর্বর্তী সরকার।

গতকাল সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরা ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবারের এইসএচসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। শিক্ষার্থীদের দাবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনার প্রেক্ষিতে এদিন মাঝরাতে আসে পরীক্ষার স্থগিতের ঘোষণা। এছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আইড় মাছের ভুনা ঝোল — সংক্ষেপে রেসিপি

শিল্পীদের ধর্মকর্ম না জেনে মন্তব্য নয়: নূতন

সত্যজিতের গল্পে ফিরছেন সব্যসাচী, পরিচালনায় সন্দীপ

দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

পুরাতন বাণিজ্য মেলা মাঠে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র দখলে আগে থেকেই সক্রিয় ছিল একাধিক পক্ষ

বোরকা পরে ভূমি অফিসে ডিসি ফরিদা, নিলেন সেবাগ্রহীতার অভিজ্ঞতা

জমি দখলের চেষ্টা ও বাড়িতে হামলায় গ্রেপ্তার ১৩

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ১০০ ছাড়ানোর পথে