,

গুরত্বপূর্ণ ম্যাচের আগে ভারত শিবিরে ধাক্কা

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ৩টি শেষে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। সিরিজে ফিরতে হলে ম্যানচেস্টারে অনুষ্ঠেয় চতুর্থ টেস্টে জিততেই হবে তাদের। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ধাক্কা খেয়েছে দলটি। পিঠের চোটের কারণে ফাস্ট বোলার আকাশ দীপের ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, আকাশ দীপ ও আগেই ইনজুরিতে পড়া আর্শদীপ সিংয়ের জায়গা পূরণ করতে ডাকা হয়েছে আইপিএল মাতানো পেসার অংশুল কাম্বোজকে।

এজবাস্টনে চলতি টেস্ট সিরিজের একমাত্র জয় পেয়েছে ভারত। সেই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আকাশ। তবে লর্ডস টেস্টের সময় তিনি কুঁচকিতে আঘাত পান বলে জানা গেছে। দ্বিতীয় ইনিংসের মাঝপথে তিনি মাঠ ছেড়ে চলে যান। যদিও তিনি পরে ফিরে আসেন, তবুও তিনি সেদিন আর বোলিং করেননি।

ম্যানচেস্টারে যাওয়ার আগে নেটেও অনুশীলন করেননি আকাশ। ফলে তার এই টেস্ট খেলা আছে বেশ শঙ্কায়।

ইংল্যান্ড সফরের আগে ভারতের পরিকল্পনা ছিল, জাসপ্রিত বুমরাহকে তিনটি টেস্টে খেলানো হবে। তবে আকাশ খেলতে না পারলে চতুর্থ ও পঞ্চম টেস্টেও বুমরাহকে খেলাতে পারে দলটি। এদিকে, অর্শদীপের হাতের চোট থেকে সেরে উঠতে কমপক্ষে দশ দিন সময় লাগবে।

ইংল্যান্ড সফরে ভারতীয় দল: শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব ও অংশুল কাম্বোজ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড