,

এক পরিবর্তন নিয়ে পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকা সফরে গিয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জে নামছে লিটন দাসের দল। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হচ্ছে সন্ধ্যা ছয়টায়। যেখানে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

শ্রীলংকার বিপক্ষে সিরিজজয়ী সেই ম্যাচ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার শরিফুল ইসলামের জায়গায় রাখা হয়েছে আরেক পেসার তাসকিন আহমেদকে।

টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান মোটেও অনুপ্রেরণাদায়ক নয়। দুই দলের এখন পর্যন্ত ২২টি মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩ বার, হেরেছে ১৯ ম্যাচে। ভারতের বিপক্ষেও একইরকম হতাশাজনক রেকর্ড—১৭ ম্যাচে মাত্র ১ জয়। সর্বশেষ মে মাসে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। তাই ঘরের মাঠে এবার প্রতিশোধের মিশনে নামছে বাংলাদেশ।

তবে সাম্প্রতিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী বাংলাদেশের শিবির। বিশেষ করে শ্রীলংকা সিরিজে ব্যাটিংয়ে উন্নতি ছিল চোখে পড়ার মতো। ওপেনিং জুটিতে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ধারাবাহিকভাবে রান করেছেন। তবে পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে এই দুই তরুণ ওপেনারের পরীক্ষা হতে চলেছে কঠিনতর।

দুই দলের একাদশ

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে