,

৪৭২ মাইল পাড়ি দিয়ে গিয়ে দেখলেন ‘প্রেমিকা’ বিবাহিত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় পরিচয় ও প্রণয়।এরপর বিয়ের পরিকল্পনা ছিল প্রেমিকের। সেই প্রেমিকাকে সারপ্রাইজ দিতেই ৪৭২ মাইল গাড়ি চালিয়ে যান তার বাসায়। গিয়ে চমকে গেলেন নিজেই। কারণ দেখতে পান তার কথিত সেই প্রেমিকা বিবাহিত।

মার্কিন এক সংবাদমাধ্যম জানায়, বেলজিয়ামের ওই যুবক প্রায় ৫০০ মাইল পাড়ি দিয়ে প্রেমিকার কাছে গিয়ে দেখলেন, তার ফ্রেঞ্চ ওই নারী মডেল একজন বিবাহিত। প্রেমিকার বাসায় গিয়ে তার ৩৮ বছর বয়সি স্বামী ফ্যাবিয়েন বাউন্টামাইনের দেখা পান সোপি ভুজেলাউদ নামে ওই যুবক।

এই ঘটনাটি ফ্যাবিয়েন নিজেই একটি ভিডিওতে জানান। স্ত্রী সোপিকে সঙ্গে নিয়ে তিনি এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি ভিডিওটি করেছি একজন অপরিচিত যুবকের জন্য, যে কিনা কিছু সময় আগে আমার বাড়ির কলিং বেল চেপেছিলেন। দরজা খোলার পর তিনি বলেন, তিনি নাকি সোপির হুব বর। কিন্তু আমি তো তার বর্তমান স্বামী। একটা ঝামেলা হতে চলেছে।’

ফক্স নিউজ বলছে, মিচেল ওই বাড়িতে আসার কিছু সময় পর সোপির বিরুদ্ধে নিজের অভিযোগও তুলে ধরেন। মিচেল বলেন, ‘আমার ধারণা, সোপি আমার সঙ্গে কোনো নোংরা খেলা খেলেছে।’

জবাবে দরজায় থাকা ফ্যাবিয়েন বলেন, ‘সে আমার স্ত্রী। সে এমনটা করতে পারে না। মনে হয় ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে আপনি প্রতারিত হয়েছেন। আপনার আরও সাবধান থাকা উচিত।’

২০০৭ সালে মিস ফ্রান্স প্রতিযোগিতার প্রথম রানার আপ হন সোফি। এরপর জেতেন মিস লিমুজিন খেতাবও। সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে বেশ অ্যাকটিভও তিনি। প্রায়ই ছবি ও ভিডিও শেয়ার করেন।

মিচেলের দাবি, অনলাইনে পরিচয় হওয়া সোপির জন্য তিনি ৩৫ হাজার মার্কিন ডলার খরচ করেছেন। তার ভাষায়, ‘সম্পর্কের এক পর্যায়ে সেই সোপি আমাকে জানায়, সে গর্ভবতী হয়েছিল এবং একপর্যায়ে তার তার গর্ভপাত হয়।’

জবাবে ফ্যাবিয়েন বলেন, ‘সোপি এখানেই আছে। আপনার বিষয়টির জন্য আমরা দুঃখিত। সোপি অনেক ভিডিও অনলাইনে প্রকাশ করে। হয়তো সেসব ভিডিও থেকে কেউ ভূয়া অ্যাকাউন্ট তৈরি করে। আপনার আরও সাবধান থাকা প্রয়োজন।’

দুই পুরুষের কথোপকথনের এক পর্যায়ে তাদের সঙ্গে যোগ দেন সোপি। মিচেলের ঘটনাটি শুনে মর্মাহত হন তিনি। বলেন, ‘আপনার কষ্ট আমার মনকে ব্যথিত করেছে। তথ্য প্রমাণ নিয়ে আপনার পুলিশের কাছে যাওয়া প্রয়োজন।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে