রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন পেছানোর ইস্যু হতে পারে আইনশৃঙ্খলা

news-image

শাহজাহান মোল্লা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর ক্ষেত্রে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ইস্যু হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিএনপিসহ বিভিন্ন দলের নেতা ও রাজনৈতিক বিশ্লেষকরা। রাষ্ট্র সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে এখনও এক কাতারে আনতে পারেনি। সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক দলগুলো বিপরীত মেরুতে অবস্থান করছে। বিশ্লেষকরা মনে করছেন, এই অবস্থা নির্বাচনের পথে বাধা হতে পারে। এরই মধ্যে কোনো কোনো রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার, জুলাই আন্দোলনে গণহত্যা বিচার এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির পর নির্বাচনের দাবি তুলেছে। এর মধ্যে সম্প্রতি গোপালগঞ্জে সমাবেশে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এ ছাড়া গতকাল হামলার ঘটনায় কক্সবাজারের চকরিয়ায় দলটির সমাবেশ পণ্ড হয়েছে। এ অবস্থায় কয়েকটি রাজনৈতিক দল প্রশ্ন তুলেছে- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে দেশের মানুষের যানমালের নিরাপত্তা দিতে পারছে না, সেখানে কীভাবে নির্বাচন হবে। আর নির্বাচন পেছানোর লক্ষ্যে এমন একটি ইস্যু তৈরি করা হতে পারে বলে সম্প্রতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির দুই নেতা বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছেন, তাদের হাতে যখন কোনো ইস্যু না থাকবে, তখন তারাই আবার আইনশৃঙ্খলা ইস্যুটি সামনে এনে নির্বাচন পেছানোর দাবি তুলবে। যদিও গতকাল এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি নেতিবাচক কথা বলতে চাই না। আমরা মনে করি, অতীতে যেমন পেরেছি, এবারও আমরা পারব। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য মানুষের যে আকাক্সক্ষা, সেই জায়গায় আমরা একমত হতে পারব।

জানা গেছে, জুলাই সনদ স্বাক্ষর করে ভোটের পথে হাঁটার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে হবে জুলাই সনদ। গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। প্রায় ৫ মাস ধরে ধাপে ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনেকগুলো বৈঠক হয়েছে। আলোচনা এখনও অব্যাহত রয়েছে। কিছু মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য দেখা গেলেও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও অনৈক্য রয়েছে। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও ক্রমশ অবনতি ঘটছে। এমন পরিস্থিতিতে আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশা ও শঙ্কা দুটোই রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, নির্বাচন না হওয়ারও কোনো কারণ তারা দেখছেন না। অন্তর্বর্তী সরকারসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীজন সবাই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে। নির্বাচন পেছানো নিয়ে ইসলামপন্থি কিছু রাজনৈতিক দলের তৎপরতা আছে। এ ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশের অর্থনীতিসহ সব খাত চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। দেশের বিনিয়োগ থমকে যাবে- এমনটাই মনে করেন বিশ্লেষকরা।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল এক অনুষ্ঠানে বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা করা সময়ের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। নির্বাচনের জন্য যে পরিবেশ, সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে।

তবে সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? কী নির্বাচন হবে? সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই আগে পরিবেশ তৈরি করতে হবে। দলটির শীর্ষ নেতার এই বক্তব্যের কয়েক দিন পর একই সুরে কথা বলেছেন এনসিপির নেতারাও। গোপালগঞ্জের ঘটনার পর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, একটা জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না সরকার, তারা করবে নির্বাচন! আগে দেশ নিয়ন্ত্রণ করেন।

এদিকে ঐকমত্য কমিশনের বৈঠকে এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপিসহ কয়েকটি দলের মধ্যে অনৈক্য দেখা দিয়েছে। তবে সংস্কারের ইস্যুতে সরকারের অবস্থান অনঢ়। মৌলিক সংস্কার না করে নির্বাচনে যেতে চায় না সরকার। গত বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে সরকারের অবস্থান ব্যাখা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গঠনের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা, ভোটের অনুপাতে (পিআর) সংসদের উচ্চকক্ষ গঠন, নারী আসনে সরাসরি নির্বাচনসহ কয়েকটি বিষয়কে মৌলিক সংস্কার বলে আখ্যা দিয়েছেন। এই মৌলিক সংস্কার এড়ানোর সুযোগ নেই। সংস্কারের ভিত্তিতে সনদ হলেই দ্রুত নির্বাচন করতে হবে।

এই প্রেক্ষাপটে জানতে চাইলে বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ আমাদের সময়কে বলেন, কেউ কেউ ভাবতে পারেন, নির্বাচন বিলম্বিত করার জন্য এসব গোলজোগ তৈরি করা হচ্ছে। আবার কেউ ভাবতে পারেন এসব ঘটনা স্বাভাবিক অনুসঙ্গ, বাংলাদেশে যা ঘটার তাই ঘটছে। নির্বাচন বিলম্বিত করার জন্য এসব হচ্ছে কি না, বলা মুশকিল। ব্যক্তিগতভাবে ঐকমত্য কমিশনের দুয়েকজনের সঙ্গে আমার আলাপ হয়েছে। তারা বলেছেন, এই মাসের মধ্যেই সব ফয়সালা হয়ে যাবে। নির্বাচন হবে। নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নাই। আর্মির জন্য কোনো বিকল্প নাই, রাষ্ট্রের জন্য কোনো বিকল্প নাই। প্রফেসর ইউনূসের জন্য কোনো বিকল্প নাই। কারও জন্যই কোনো বিকল্প নাই, নির্বাচন ছাড়া। আপাত দৃষ্টিতে মনে হতে পারে নির্বাচন পেছাচ্ছে, ঝুঁলে যাচ্ছে। তবে এটাতে নির্বাচন আটকানোর কথা না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর বিভাজন দেশের জন্য ভয়ানক বিপদ ডেকে আনতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী। তিনি আমাদের সময়কে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না হলে কী করে নির্বাচন হবে? যদি নির্বাচন পেছায়, সেটা রাজনৈতিক দলগুলোর অনৈক্যের জন্য পেছাবে। এ জন্য রাজনৈতিক দলগুলোই দায়ী। তবে দেশে নির্বাচন না হলে রাজনীতি শেষ হয়ে যাবে।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের