বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়ের সংস্কৃতি তৈরি করতে চাইলে জনগণ আবারও রাজপথে নামবে: নাহিদ

news-image

বান্দরবান প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি সৃষ্টি করা হচ্ছে। জনগণ স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে গণঅভ্যুত্থানে নেমেছিল। আগামীতে কেউ যদি ভয়ের সংস্কৃতি তৈরি করতে চায়, জনগণ আবারও রাজপথে নামবে।

শনিবার (১৯ জুলাই) রাত সোয়া ৯টায় বান্দরবান শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন।

এনসিপি আহ্বায়ক বলেন, পার্বত্য চট্টগ্রামে জাতিসত্তার পরিচয়ে নিপীড়ন, নির্যাতন, বিভাজন আমরা মেনে নেবনা। ঘরে ঘরে ইনসাফের উন্নয়ন পৌঁছে দিয়ে অর্থনৈতিকভাবে এ অঞ্চলকে সমৃদ্ধশালী করতে চাই।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য। যার মাধ্যমে আমরা চেয়েছি রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করতে। যে ব্যবস্থাগুলো জনগণের পক্ষে তৈরি হয়নি। যে আইন, সংবিধান আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রেখেছে, মানবাধিকার মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেই রাষ্ট্রের বদল ঘটিয়ে নতুন একটি রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশ প্রতিষ্ঠা করবো।

নাহিদ ইসলাম বলেন, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সরকার ব্যবস্থার পরিবর্তন হয়নি। মানুষের পরিবর্তন হয়েছে কিন্তু সিস্টেম অক্ষত রয়ে গেছে। আমরা জানি যুগযুগ ধরে বাংলাদেশে বহুজাতি গোষ্ঠী বসবাস করে, মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে যে সংবিধান তৈরি করা হয়েছিল; সেখানে সব জাতীগোষ্ঠী ও ধর্মকে অন্তর্ভুক্ত করতে পারে নাই। সবাইকে নাগরিক মর্যাদা দিতে পারে নাই। ফলে মুজিববাদী সংবিধান গোড়া থেকেই ফ্যাসিস্ট সংবিধান ছিল।

তিনি বলেন, যেটি সমাজ ও রাষ্ট্রে সবসময় বিভাজন তৈরি করে রাখতো। কখনো মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, কখনো বাঙালি বনাম পাহাড়ি, কখনো ইসলাম বনাম ধর্ম নিরপেক্ষতা। নানা নামে নানা সময়ে বিভাজন তৈরি করে রেখেছিল। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সব বিভাজন দূর হয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধ জায়গায় আসতে পেরেছি, আমাদের ঐক্যের জায়গাটি ছিল বাংলাদেশ।

এ সময় অন্যদের মধ্যে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, স্থানীয় জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মো.শহীদুর রহমান সোহেল প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

কঙ্গো ভয় কাটিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যের সঙ্গে ফুটবলের রোমাঞ্চ নিয়ে আসছে ‘ইত্যাদি’

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

কঙ্গোর বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে ইংল্যান্ড

নামকাওয়াস্তে নয়, জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন দরকার: নাহিদ ইসলাম

সীমান্ত নয়, সাইবার নিরাপত্তাই এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

দেশে আইসিইউ সংকট ভয়াবহ: ডা. জুবাইদা রহমান

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

পরীক্ষার পথে বাসচাপায় স্কুলছাত্র নিহত, আহত বাবা

বেনজীরের দুর্নীতি মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি