,

হাতিরঝিলে চক্রাকার বাসে কাল থেকে ‘র‌্যাপিড পাস’ কার্ডে ভাড়া দেওয়া যাবে

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর হাতিরঝিলে চলা চক্রাকার বাস সার্ভিসে (এইচ আর ট্রান্সপোর্ট এজেন্সি) ‘র‌্যাপিড পাস’ কার্ডের মাধ্যমে আগামীকাল রবিবার ভাড়া আদায় কার্যক্রম শুরু হবে। কাল বিকেল ৩টার দিকে হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিস এফডিসি কাউন্টারের পাশে এ কার্যক্রমের উদ্ধোধন করা হবে।

প্রধান অতিথি হিসেবে ‘র‌্যাপিড পাস’ কার্যক্রমের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব।

আজ শনিবার এ তথ্য নিশ্চিত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা নোবেল দে জানান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) পরিচালিত ‘র‌্যাপিড পাস’ কার্ডের মাধ্যমে সব গণপরিবহনের ভাড়া আদায়ের অংশ হিসেবে হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিসে এ কার্যক্রম শুরু হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে