,

সালাহউদ্দিনকে নিয়ে নাসীরুদ্দীনের বিতর্কিত বক্তব্য, এনসিপির মঞ্চ ভাঙচুর

news-image

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে কক্সবাজারের চকরিয়ায় বিক্ষোভ করেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ট্রাকের ওপর বানানো এনসিপির মঞ্চ ভাঙচুর করেছে তারা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে।

আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আজ বিকেলে চকরিয়া পৌরশহরের জনতা শপিং সেন্টার চত্বরে সমাবেশে বক্তব্য এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতাদের।

বিএনপির নেতা-কর্মীরা বলেন, শনিবার দুপুরে কক্সবাজার শহরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এটি তাদের হৃদয়ে আঘাত করেছে। এই বক্তব্যের পর চকরিয়াসহ কক্সবাজার জেলায় বিএনপি নেতাকর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর থেকে এনসিপির পক্ষে মঞ্চ তৈরি করে মাইকিং করা হচ্ছিল। হঠাৎ পৌনে ৪টার দিকে কিছু লোকজন লাঠিসোঁটা নিয়ে মঞ্চে হামলা করে। এনসিপির মাইকিং করা লোকজনদের তাড়িয়ে দেন।

এনসিপির নেতাকর্মীরা বলেন, বিকেল পৌনে ৪টার দিকে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বরে ট্রাকের ওপর বানানো মঞ্চটি ভেঙে ফেলেন। এ সময় সমাবেশের ব্যানার ছিঁড়ে ফেলেন ও ট্রাকের কাঁচ ভাঙচুর করেন। তাৎক্ষণিক সেনাবাহিনী সমাবেশস্থলে পোঁছে হামলাকারীদের ধাওয়া দেয়।

এনসিপির চকরিয়া উপজেলা সংগঠক খাইরুল বাশার বলেন, ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সমাবেশের মঞ্চ ভাঙচুর করেছে। ব্যানার ছিঁড়েছে ও ট্রাকের কাঁচ ভাঙচুর করেছে। পরে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থল দখল করে নিয়ে স্লোগান দেয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘সংঘর্ষ এড়াতে পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মঞ্চ ভাঙচুরের বিষয়টি এখনও আমরা জানি না।’

উল্লেখ্য, এনসিপির কক্সবাজারের সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ামী বলেন, ‘আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গা-জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে। আবার নাকি সে সংস্কার বোঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী, যে পিআর বুঝে না রাজপথে তাদেরকে দেখিয়ে দেবে, ইনশাআল্লাহ।‘

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে