,

চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি: সালাহউদ্দিন

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা জুলাই ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি, চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি।’

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ।

বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে, অভিযোগ করে সালাহউদ্দিন বলেন, ‘৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা এই সরকারের সফলতা কামনা করেছি। আমরা এই সরকারকে সব সময় সব ধরনের সহযোগিতা করেছি। কিন্তু আজ গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদবিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার অপচেষ্টা লক্ষ করা যাচ্ছে।’

তিনি বলেন, ‘গণতন্ত্রে উত্তরণের জন্য যে জাতীয় ঐক গড়ে উঠেছে, যেকোনো মূল্যে এই ঐক্যকে অটুট রাখতে হবে।’

সালাহউদ্দিন আরও বলেন, ‘নির্বাচনকে বিলম্বিত করতে যারা ষড়যন্ত্র করছে, তারা যেন আশ্রয়-প্রশ্রয় না পায়। জনগণের মনে যেন এ রকম প্রশ্নের উদ্রেক না হয় যে সরকার একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার চেষ্টা চালাচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে