,

২৪ ঘণ্টার মধ্যে মুজিববাদী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করতে হবে।’

আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘গোপালগঞ্জে সমাবেশ শেষ করার পর আমরা যখন মাদারীপুর রওনা হই, তখন মুজিববাদী আওয়ামী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় আমাদের গাড়িবহরে হামলা করে। পরে আমরা খুলনা চলে আসি এবং শরীয়তপুরে আমাদের পূর্বনির্ধারিত পদযাত্রা স্থগিত করেছি।’

তিনি আরও বলেন, ‘আজকের হামলায় আমরা এবং বিশ্ববাসী দেখল আওয়ামী লীগের সন্ত্রাসী চেহারা। তারা খুব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে আমাদের ওপর হামলা চালিয়েছে।’

ফ্যাসিবাদবিরোধী সব সংগঠনকে সাধুবাদ জানিয়ে নাহিদ বলেন, ‘আজ এই হামলার প্রতিবাদে ফ্যাসিবাদবিরোধী সব সংগঠন বিক্ষোভ করেছেন। আমরা তাদের ধন্যবাদ জানাই। জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।’

গোপালগঞ্জে আমাদের কর্মীদের পরিবারের ওপর হুমকি আসছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা এই সংবাদ ব্রিফিংয়ে বলতে চাই, এই পরিকল্পিত হামলার জন্য যারা দায়ী তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।’

এর আগে গোপালগঞ্জে সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলার ঘটনার পর সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় সন্ধ্যায় খুলনায় পৌঁছান এনসিপির শীর্ষ নেতারা। তারা খুলনা সার্কিট হাউজে অবস্থান করেন।

সংবাদ সম্মেলনে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দলের সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সারোয়ার তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে