সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আজকের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

news-image

অনলাইন ডেস্ক : জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে ২২ ঘণ্টার জন্য কারফিউ জারি করা হয়েছে। গতকাল বুধবার রাত ৮টা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ জারি করা হয়। এ কারণে কেবল গোপালগঞ্জ জেলায় আজকের অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার লক্ষ্যে আজ অনুষ্ঠেয় ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষা স্থগিত করা হলো। তবে ঢাকা শিক্ষা বোর্ডের অন্যান্য জেলাসহ সকল সাধারণ শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপালগঞ্জ জেলায় স্থগিতকৃত ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

এদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চলমান আলিমের আজকের পরীক্ষাও গোপালগঞ্জ জেলায় স্থগিত করা হয়েছে। মাদরাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেরও গোপালগঞ্জ জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন জনসাধারণের চলাচল সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

প্রসঙ্গত, গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জেলাটিতে কারফিউ জারি করা হয়েছে। এনসিপির সমাবেশ শেষে ফেরার পথে হামলা ও সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ৯ জন এবং আহত হয়েছেন অর্ধশতাধিক।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা