,

সাকিবদের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে ফাইনালে রংপুর

news-image

স্পোর্টস ডেস্ক : গ্লোবাল সুপার লিগের গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবারও আছে উড়ন্ত ফর্মে। গতকাল বুধবার রাতে সাকিব আল হাসানদের দল দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ৮ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি। তাতে টানা ৩ ম্যাচ জিতে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে নুরুল হাসান সোহানের দল।

গায়ানায় গতকাল রংপুরের জয় এসেছে মাত্র ৮ রানে। প্রথমে ব্যাট করতে নেমে ১৫৮ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১৫০ রানে গুটিয়ে দেয় তারা। তাতে প্রাথমিক পর্বে জয়ের হ্যাটট্রিকও পূরণ করল তারা। অন্যদিকে, সাকিবের অসাধারণ নৈপুণ্যে জয় দিয়ে আসর শুরু করলেও পরের তিন ম্যাচে টানা তিন হারে আসর থেকে বিদায় নিল দুবাই ক্যাপিটালস।

আসরের প্রথম ম্যাচে ব্যাট হাতে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলার পর ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন সাকিব। তবে এর পরের তিন ম্যাচে মোটামুটি ব্যর্থই তিনি। ব্যাট হাতে রান পাননি। মাঝের দুই ম্যাচে দেখা পাননি উইকেটেরও। গতকাল দারুণ বোলিংয়ে ১ উইকেট পেলেও দলের জয়ের জন্য সেটি যথেষ্ট হয়নি।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে রংপুরের হয়ে গতকাল সর্বোচ্চ রানের ইনিংস খেলেন পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার আহমেদ। ৩২ বলে ৪১ রান করেন তিনি। রান পেয়েছেন সৌম্য সরকার আর সোহানও। ২৮ বলে ৩৬ রান করে সাকিবের বলে আউট হয়েছে সৌম্য। আর ১৮ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৩৪ রান করে অপরাজিত থাকেন সোহান।

জবাব দিতে নেমে দুবাইয়ের আফগান ওপেনার সেদিকউল্লাহ আতালের ৩১ বলে ৩৮ ছাড়া আর কেউ ত্রিশ ছুঁতে পারেননি। ছয় নম্বরে নেমে ৭ বলে মাত্র ৩ রান করেন সাকিব। ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বল হাতে ঝলক দেখান সাইফ হাসান। ৩ ওভারে ২০ রানে ৩ উইকেট শিকার করেন এই অফ স্পিনার। এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং।

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল