,

এত ওপরে আগে ওঠেননি রিশাদ

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরে ফর্ম হারালেও শ্রীলংকার স্বমহিমায় ফিরেছেন রিশাদ হোসেন। লংকানদের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে দারুণ বোলিং করেছেন এই লেগ স্পিনার। তাতে টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা উচ্চতায় পৌঁছেছেন রিশাদ।

শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১ উইকেট নিয়েছিলেন রিশাদ। আর ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১৮ রানে ৩ উইকেট নেন এই বাংলাদেশি স্পিনার। তাতে টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৭ নম্বরে আছেন রিশাদ। ৬২৩ রেটিং পয়েন্ট ২৩ বছর বয়সী এই লেগ স্পিনারের।

আজ বুধবার আইসিসি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ অনুযায়ী, বড় লাফ দিয়েছেন লিটন কুমার দাস, পারভেজ হোসেন ও শরিফুল ইসলামের মতো ক্রিকেটারও। দ্বিতীয় ম্যাচ দিয়ে একাদশে ফেরা শরিফুল ইসলাম ১২ রানে ২ উইকেট নিয়ে এগিয়েছেন ২০ ধাপ। ৪৮২ রেটিং নিয়ে এখন ৫৭ নম্বরে আছেন তিনি।

৪ ধাপ পিছিয়েছেন শেখ মেহেদি হাসান ও তাসকিন আহমেদ। ২৫ নম্বরে মেহেদী ও তাসকিন আছেন ২৯ নম্বরে। যথারীতি ২৬ নম্বরে মোস্তাফিজুর রহমান। বোলারদের মধ্যে সবার ওপরে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলে ব্যাটিংয়ে ৭ ধাপ এগোলেন লিটন। ৫৪১ রেটিং পয়েন্ট নিয়ে জনি বেয়ারস্টোর সঙ্গে যৌথভাবে ৪৪ নম্বরে বাংলাদেশ অধিনায়ক। সিরিজের প্রথম ম্যাচে ২২ বলে ৩৮ রানের ইনিংস খেলা পারভেজ হোসেন ১২ ধাপ এগিয়ে ৮৫ নম্বরে উঠেছেন। ১ ধাপ এগিয়ে ৪১ নম্বরে তাওহিদ হৃদয়। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনিই সবার ওপরে। ২ ধাপ পিছিয়ে আছেন ৫৫ নম্বরে তানজিদ হাসান।

ব্যাটারদের মধ্যে সবার ওপরে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। তার পরেই আছেন ভারতের অভিষেক শর্মা ও তিলক ভার্মা। অলরাউন্ডারদের মধ্যে সবার ওপরে ভারতের হার্দিক পান্ডিয়া।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে